বিধানসভা ভোটের আগে তৃণমূলের ‘শ্রমিক সমাবেশ’! চা, নির্মাণ, বিদ্যুৎ শ্রমিকদের নিয়ে রাজ্যজুড়ে প্রচার, জানুয়ারিতে কলকাতায় মেগা শো

আসন্ন বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে এবার শ্রমিক সমাবেশ-এর পথে হাঁটছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রাজ্যজুড়ে বিভিন্ন ক্ষেত্রে কর্মরত আড়াই কোটি-র বেশি অসংগঠিত শ্রমিক ভোটারের কাছে সরাসরি পৌঁছনোই হল এই কর্মসূচির মূল লক্ষ্য।

আগামীকাল (সোমবার) থেকে শুরু হচ্ছে এই বিশেষ সমাবেশ অভিযান। মূলত চা শ্রমিক, নির্মাণ শ্রমিক, মৎস্যজীবী এবং বিদ্যুৎ ক্ষেত্রে নিযুক্ত কর্মীদের কাছে পৌঁছে যাবে তৃণমূল নেতৃত্ব। ছোট ছোট সমাবেশ আয়োজনের মাধ্যমে আগামী জানুয়ারি মাস পর্যন্ত চলবে এই জনসংযোগ।

এই কর্মসূচির মাধ্যমে রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্পগুলিতে সরকারের সহায়তার বিষয়ে ব্যাপক প্রচার চালানো হবে, যাতে অসংগঠিত শ্রমিকরা দলীয় সুবিধা ও পদক্ষেপ সম্পর্কে অবগত হন।

এরপর, জানুয়ারি মাসে কলকাতায় একটি বৃহত্তর মেগা সমাবেশ আয়োজন করা হবে। এই সমাবেশে তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব সরাসরি হাজির থেকে শ্রমিকদের উদ্দেশ্যে বার্তা দেবেন। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই বৃহৎ সংখ্যক অসংগঠিত ভোটারের সমর্থন নিশ্চিত করাই ভোটের আগে শাসকদলের অন্যতম প্রধান কৌশল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy