এতদিন নিরাপদ স্বর্গরাজ্য হিসেবে পরিচিত দুবাই এখন যুদ্ধের ময়দান। শনিবার গভীর রাত থেকে রবিবার (১লা মার্চ, ২০২৬) সকাল পর্যন্ত দুবাই ও আবু ধাবিতে কয়েক দফায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। ইরানের দাবি, আমেরিকা ও ইজরায়েলের মদতপুষ্ট এই অঞ্চলগুলিতে হামলা চালিয়ে তারা তাদের নেতার হত্যার বদলা নিচ্ছে।
ক্ষয়ক্ষতির বিবরণ:
-
পাম জুমেইরাহ: দুবাইয়ের এই কৃত্রিম দ্বীপে অবস্থিত বিলাসবহুল ফেয়ারমন্ট হোটেল (Fairmont Hotel)-এ ড্রোন আছড়ে পড়ে বড়সড় বিস্ফোরণ ঘটে। ৪ জন হোটেল কর্মী গুরুতর জখম হয়েছেন।
-
বুর্জ আল আরব: বিশ্বের একমাত্র সাত-তারা হোটেলের দেওয়ালে ইন্টারসেপ্ট করা ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়।
-
বুর্জ খলিফা: নিরাপত্তার খাতিরে বিশ্বের উচ্চতম ভবন বুর্জ খলিফা থেকে সমস্ত পর্যটক ও বাসিন্দাদের দ্রুত সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
-
বিমানবন্দর: দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর (DXB) এবং আবু ধাবির জায়েদ বিমানবন্দর সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ৭০০-র বেশি উড়ান বাতিল হওয়ায় বিমানবন্দরে আটকে পড়েছেন হাজার হাজার যাত্রী।