বোমারু বিমানের গর্জনে কাঁপছে বন্দর! বাঙ্কার থেকে ভিডিও বার্তায় ভারত সরকারের সাহায্য চাইলেন প্রবাসীরা

পশ্চিম এশিয়ায় আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের জেরে এক ভয়াবহ মানবিক সংকটের সামনে দাঁড়িয়েছেন সেখানে কর্মরত ভারতীয় নাবিকরা। বন্দর আব্বাস, ল্যাভান আইল্যান্ড এবং বিক ইরানি বন্দরের মতো জায়গায় প্রায় ১০০০ ভারতীয় নাবিক আটকে রয়েছেন। গত কয়েকদিন ধরে একের পর এক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার জেরে বন্দরগুলির স্বাভাবিক কাজ বন্ধ। নাবিকদের পাঠানো ভিডিওতে দেখা যাচ্ছে, বন্দরের অদূরেই কালো ধোঁয়ার কুণ্ডলী এবং বিস্ফোরণের শব্দ।

ফরোয়ার্ড সিমেন্স ইউনিয়ন অফ ইন্ডিয়া (FSUI)-র কাছে আসা ভিডিও বার্তায় এক নাবিক আর্তনাদ করে বলছেন, “আমাদের খাবার ফুরিয়ে আসছে, পানীয় জল নেই। কোম্পানি দায়িত্ব নিতে চাইছে না। প্লিজ আমাদের এখান থেকে বের করার ব্যবস্থা করুন।” পরিস্থিতি এতটাই জটিল যে, হরমোজ প্রণালীতে ইরানের পাতা মাইন এবং আকাশপথে মার্কিন বোমারু বিমানের হানায় কোনো জাহাজ বন্দর ছাড়তে পারছে না। ভারত সরকার ইতিমধ্যে ৫২ হাজার প্রবাসীকে ফিরিয়ে আনলেও, এই ১০০০ নাবিকের ভাগ্য এখন বিশ বাঁও জলে। তাঁদের পরিবারগুলি এখন দিল্লির সাউথ ব্লকের দিকে তাকিয়ে রয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy