জয়শঙ্করের ম্যাজিক! যুদ্ধের আবহেও ভারতের জন্য খুলল হরমুজ প্রণালী, দুশ্চিন্তা মুক্ত দেশ

মধ্যপ্রাচ্যের অগ্নিগর্ভ পরিস্থিতির মাঝেই ভারতের জন্য স্বস্তির খবর। কূটনৈতিক লড়াইয়ে বড় সাফল্য পেল নয়াদিল্লি। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচির মধ্যে দীর্ঘ আলোচনার পর, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালী’ দিয়ে ভারতীয় তেলবাহী ট্যাঙ্কার চলাচলের অনুমতি দিল তেহরান। বিশ্বজুড়ে জ্বালানি সঙ্কটের আশঙ্কার মাঝে ভারতের এই প্রাপ্তি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

বর্তমান পরিস্থিতিতে আমেরিকা, ইউরোপ এবং ইজরায়েলের জাহাজগুলি যখন ইরানি নিষেধাজ্ঞার মুখে পড়ছে, তখন ভারতীয় ট্যাঙ্কার ‘পুষ্পক’ এবং ‘পরিমল’ নির্বিঘ্নে এই জলপথ অতিক্রম করছে। এমনকি সৌদি আরবের তেল নিয়ে আসা লাইবেরিয়ান পতাকাবাহী জাহাজও মুম্বাই বন্দরে নিরাপদেই পৌঁছেছে। উল্লেখ্য, বিশ্বের মোট তেল পরিবহনের প্রায় ৩১ শতাংশ এই ৫৫ কিমি প্রশস্ত সংকীর্ণ জলপথ দিয়েই সম্পন্ন হয়।

ইরানের ইসলামিক রেভোলিউশন গার্ড কর্পস (IRGC) আগে জানিয়েছিল, তাদের অনুমতি ছাড়া কোনো জাহাজ এই রুট ব্যবহার করলে হামলার মুখে পড়বে। কিন্তু জয়শঙ্করের তড়িৎ পদক্ষেপ এবং সফল বার্তার পর ভারতকে বিশেষ ছাড় দিল ইরান। এর ফলে ভারতের অপরিশোধিত তেল ও এলপিজি (LPG) সরবরাহে বড় কোনো ব্যাঘাত ঘটবে না বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy