গত ২৮শে ফেব্রুয়ারি, শনিবার সকালে যখন তেহরান ঘুমিয়ে ছিল, ঠিক তখনই আকাশ থেকে নেমে আসে মৃত্যু। কিন্তু প্রশ্ন হলো, কেন শনিবারই বেছে নেওয়া হলো? সঞ্জয় পাত্রের বিশেষ প্রতিবেদনে উঠে এসেছে কয়েকটি চাঞ্চল্যকর কারণ:
-
শাব্বাথ ও ছুটির আমেজ: ইজরায়েলি সময় অনুযায়ী শনিবার ‘শাব্বাথ’ বা পবিত্র ছুটির দিন। গোয়েন্দাদের ধারণা ছিল, ছুটির সকালে ইরানের নজরদারি ব্যবস্থা কিছুটা শিথিল থাকতে পারে।
-
উচ্চপর্যায়ের বৈঠক: গোয়েন্দা সূত্রে খবর ছিল, শনিবার ভোরেই খামেনেই তাঁর বাসভবনের বাঙ্কারে আইআরজিসি (IRGC)-র শীর্ষ আধিকারিকদের নিয়ে একটি গোপন বৈঠকে বসবেন। সেই নির্দিষ্ট সময়েই হামলা চালিয়ে পুরো নেতৃত্বকে খতম করাই ছিল লক্ষ্য।
-
রাডার ফাঁকি দেওয়া: ভোরের কুয়াশা এবং বায়ুমণ্ডলের বিশেষ অবস্থাকে কাজে লাগিয়ে স্টিলথ ফাইটার জেটের মাধ্যমে ইরানের এয়ার ডিফেন্স সিস্টেমকে ধোঁকা দেওয়া সহজ ছিল।
-
ডোনাল্ড ট্রাম্পের সিগন্যাল: রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সপ্তাহের শেষে এই অপারেশন চালিয়ে বিশ্ববাজারে তেলের দাম হুট করে বেড়ে যাওয়া রুখতে চেয়েছিল আমেরিকা, যাতে অন্তত দুদিন বাজার বন্ধ থাকে।