লিস্টেও শান্তি নেই! SSC-র ২০ হাজার নামের তালিকা বেরোতেই কেন পথে নামলেন নতুন SLST চাকরিপ্রার্থীরা?

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের জন্য শনিবার ২০ হাজার জনের ‘কল ফর ভেরিফিকেশন’-এর তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (SSC)। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, আগামী ১৮ নভেম্বর থেকে শুরু হবে নথি যাচাইয়ের প্রক্রিয়া। তবে এই বহু-প্রতীক্ষিত তালিকা প্রকাশের পরই নিয়োগ-জটে এলো নতুন মোচড়।

তালিকায় নাম না থাকা চাকরিহারা শিক্ষকদের আইনি লড়াইয়ের মধ্যেই এবার পথে নামলেন SLST-র নতুন চাকরিপ্রার্থীরা। সোমবার করুণাময়ী থেকে বিকাশ ভবন পর্যন্ত মিছিল করেন তাঁরা। মিছিলের পর রয়েছে অবস্থান-বিক্ষোভ কর্মসূচিও। প্রতিবাদী এই নতুন পরীক্ষার্থীদের মূল আপত্তি অভিজ্ঞতার জন্য অতিরিক্ত ১০ নম্বর নিয়ে।

তাঁদের স্পষ্ট অভিযোগ, প্রাতিষ্ঠানিক দুর্নীতির শিকার হয়ে চাকরি হারানো শিক্ষকদের এই অতিরিক্ত ১০ নম্বর দেওয়ায় পিছিয়ে পড়ছেন তাঁরা, যা এক প্রকার বঞ্চনা। নিয়োগ প্রক্রিয়াকে জটিল করে এই ১০ নম্বরের সুবিধা তাঁদের ন্যায্য অধিকার কেড়ে নিচ্ছে বলে দাবি নতুন চাকরিপ্রার্থীদের। অন্যদিকে, নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ৩ বছর ৩ মাস পর জেল থেকে মুক্তি পাওয়ায় বিতর্কের আঁচ আরও বেড়েছে। নিয়োগ-জট যেখানে কাটছে না, সেখানে চাকরিহারা এবং নতুন— দুই পক্ষই এখন রাস্তায়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy