দিদির ঝুলিতে এবার কোন চমক? তৃণমূলের ইস্তাহারে থাকছে একগুচ্ছ নতুন স্কিম!

২০২৬-এর মহাযুদ্ধের দামামা বেজে গিয়েছে। আর সেই রণক্ষেত্রে চতুর্থবারের জন্য জয়ের হ্যাটট্রিক সম্পূর্ণ করতে তুরুপের তাস সাজিয়ে ফেলেছে ঘাসফুল শিবির। সূত্রের খবর, তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তাহার (Manifesto) চূড়ান্ত হয়ে গিয়েছে। চলতি শুক্রবার বা শনিবারের মধ্যেই তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ইস্তাহার জনসমক্ষে আনতে পারেন।

এবারের ইস্তাহারে সবচেয়ে বেশি জোর দেওয়া হচ্ছে ‘সামাজিক সুরক্ষা’র ওপর। লক্ষ্মীর ভাণ্ডারের সাফল্যের পর আরও নতুন কোনও বড় স্কিম বা মাসিক ভাতার ঘোষণা হতে পারে কি না, তা নিয়ে সাধারণ মানুষের মধ্যে প্রবল কৌতূহল তৈরি হয়েছে। এছাড়াও কর্মসংস্থান, উন্নত স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষার আমূল সংস্কার নিয়ে বড়সড় প্রতিশ্রুতির কথা ভাবছে শাসক দল। এবারের নির্বাচনের মূল মন্ত্র বা স্লোগান ঠিক হয়েছে— ‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে।’

তবে ইস্তাহার প্রকাশের আগেই আক্রমণ শানাতে ছাড়েননি বিজেপি নেতা দিলীপ ঘোষ। তাঁর দাবি, এই সব প্রতিশ্রুতি কেবল ভোটের চমক। তবে রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের এই ইস্তাহারই হয়তো ঠিক করে দেবে বাংলার মসনদ কার দখলে থাকবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy