বাজারের মেয়োনিজে প্রচুর পরিমাণে তেল এবং কাঁচা ডিম ব্যবহারের ফলে অনেকেই স্বাস্থ্য নিয়ে চিন্তায় থাকেন। কিন্তু আপনি কি জানেন, কাঁচা ডিমের বদলে সেদ্ধ ডিম দিয়েও তৈরি করা যায় রেস্তোরাঁ স্টাইলের ক্রিমি মেয়োনিজ? এটি যেমন স্বাস্থ্যকর, তেমনই সুস্বাদু।
উপকরণ:
সেদ্ধ ডিম (২টি)
অলিভ অয়েল বা রিফাইন তেল (৩-৪ টেবিল চামচ)
লেবুর রস বা ভিনেগার (১ চা চামচ)
গোলমরিচ গুঁড়ো ও লবণ (স্বাদমতো)
রসুন কুচি (১ কোয়া, ঐচ্ছিক)
সামান্য চিনি।
প্রস্তুত প্রণালী:
প্রথমে সেদ্ধ ডিমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিন। এবার একটি ব্লেন্ডারে ডিমের টুকরো, তেল, লেবুর রস, রসুন, গোলমরিচ এবং সামান্য নুন-চিনি দিয়ে দিন। মিশ্রণটি একদম মসৃণ বা ক্রিমি না হওয়া পর্যন্ত ব্লেন্ড করুন। যদি মেয়োনিজ বেশি ঘন মনে হয়, তবে ১ চামচ জল বা দুধ মিশিয়ে পুনরায় ব্লেন্ড করতে পারেন। তৈরি হয়ে গেল স্বাস্থ্যকর ‘বয়েলড এগ মেয়োনিজ’। স্যান্ডউইচ বা বার্গারের সাথে এটি জমিয়ে খান।





