ডাক্তারের প্রেসক্রিপশন হাতে পাওয়ার পর অধিকাংশ মানুষেরই প্রথম সমস্যা হয় তাঁদের হাতের লেখা বোঝা। কিন্তু ওষুধের নাম ছাড়াও প্রেসক্রিপশনে কিছু ছোট ছোট ল্যাটিন শব্দের সংকেত থাকে, যা মূলত ওই ওষুধটি কখন, কতবার এবং কীভাবে খেতে হবে তা নির্দেশ করে। ভুল বোঝাবুঝি এড়াতে এই সংকেতগুলোর অর্থ জেনে রাখা জরুরি:
ওষুধ খাওয়ার সময় সংক্রান্ত সংকেত:
AC (Ante Cibum): খাবার খাওয়ার আগে।
PC (Post Cibum): খাবার খাওয়ার পরে।
AM: সকালের খাবারের আগে।
PM: রাতের খাবারের আগে।
HS / BT: ঘুমানোর আগে।
ওষুধ কতবার খাবেন:
OD (Omni Die): দিনে একবার।
BD / BID (Bis in Die): দিনে দু’বার।
TD / TID (Ter in Die): দিনে তিনবার।
QD / QID (Quater in Die): দিনে চারবার।
SOS: প্রয়োজন হলে (যেমন তীব্র ব্যথার ওষুধ)।
অন্যান্য গুরুত্বপূর্ণ সংকেত:
Stat: অবিলম্বে বা তৎক্ষণাৎ (জরুরি ক্ষেত্রে)।
Cap: ক্যাপসুল।
Tab: ট্যাবলেট।
Syp: সিরাপ।
PO (Per Os): মুখ দিয়ে খাওয়ার ওষুধ।