হাঁটার ধরন থেকে চরিত্র বোঝার রহস্য

১৯৩৫ সালে জার্মান মনোবিদ ওয়ার্নার উলফ দাবি করেন, মানুষের হাঁটার ধরন দেখেই বলে দেওয়া যায় তার চরিত্র। তার এই দাবির পর বহু গবেষণা হয়েছে এই নিয়ে। তবে সত্যিই হাঁটার ধরন দেখে মানুষের চরিত্র বলা যায় কি না, তা নিয়ে বিতর্ক এখনো কমেনি।

কিছু কিছু মানুষের মতে উলফের দাবি ঠিক, কেউ কেউ আবার মানতে চান না তার কথা। যারা হাঁটার ধরন দেখে মানুষের চরিত্র বোঝার পক্ষে, তারা কী বলছেন? চলুন জেনে নেয়া যাক-

যারা দ্রুত গতিতে হাঁটেন

কেউ যদি খুব দ্রুত বেগে হাঁটেন তা হলে তার হাঁটার শৈলী এক জন অত্যন্ত পরিশ্রমী এবং বহির্মুখী ব্যক্তিত্ব প্রকাশ করে। এই ধরনের মানুষরা সাহসী এবং উদ্যোগী হন। তারা উদ্যমী এবং চিন্তামুক্ত জীবনযাপন করতে ভালোবাসেন বলেও দাবি করেন কেউ কেউ।

যারা ধীর গতিতে হাঁটেন

বিশেষজ্ঞদের একাংশের দাবি, যারা ধীরে হাঁটেন, তারা সাধারণত সতর্ক ও সাবধানী মানুষ হন। তাদের ব্যক্তিত্বের ধরন অন্তর্মুখী এবং আত্মকেন্দ্রিকও হতে পারে।

যারা তাড়াহুড়ো ছাড়াই হাঁটেন

অনেকেই নিজের মনে হাঁটেন। স্বচ্ছন্দে হাঁটেন মধ্য লয়ে। এই ধরনের মানুষ সাধারণত শান্ত, সন্তুষ্ট এবং আত্মবিশ্বাসী হন। এই ধরনের ব্যক্তিরা মানুষের সঙ্গে যোগাযোগ করতে এবং তাদের কথোপকথন বা দৃষ্টিভঙ্গি শুনতে আগ্ৰহী হন বলেও দাবি করা হয়।

তবে এ কথা মাথায় রাখতেই হবে যে, গোটা বিষয়টি নিয়ে আরো গবেষণা প্রয়োজন। কাজেই এই ধারণাগুলো ধ্রুব সত্য বলে না মেনে নিয়ে বিষয়টিকে নিছক মজার উপকরণ হিসেবে দেখাই বাঞ্ছনীয়।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy