সানস্ক্রিন মাখলেই মুখ ঘামছে? চটচটে ত্বকের যন্ত্রণায় জেরবার? জেনে নিন ৩টি ম্যাজিক ট্রিকস!

কাঠফাটা রোদে বাইরে বেরোলে সানস্ক্রিন মাখা বাধ্যতামূলক, কিন্তু সমস্যা বাঁধে অন্য জায়গায়। সানস্ক্রিন লাগানোর কয়েক মিনিটের মধ্যেই মুখ ঘেমে একাকার হয়ে যায় অনেকের। বিশেষ করে যাঁদের ত্বক তৈলাক্ত, তাঁদের কাছে গরমকালে সানস্ক্রিন মাখা এক বিভীষিকা। কিন্তু রোদে পোড়া থেকে বাঁচতে এটি না মাখলেও নয়। বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্যার সমাধান লুকিয়ে রয়েছে আপনার ব্যবহারের পদ্ধতির মধ্যেই।

প্রথমত, গরমকালে ঘন বা ক্রিম-বেসড সানস্ক্রিনের বদলে ওয়াটার-বেসড বা জেল-বেসড সানস্ক্রিন বেছে নিন। এটি ত্বকে দ্রুত শুষে যায় এবং ঘাম হওয়ার প্রবণতা কমায়। দ্বিতীয়ত, রোদে বেরোনোর ঠিক আগেই সানস্ক্রিন মাখবেন না। বাড়ি থেকে বেরোনোর অন্তত ১৫ থেকে ২০ মিনিট আগে এটি লাগিয়ে পাখার হাওয়ায় শুকিয়ে নিন। এতে সানস্ক্রিন ত্বকের স্তরে ঠিকমতো বসে যাওয়ার সুযোগ পায়। তৃতীয়ত, সরাসরি মুখে সানস্ক্রিন লাগানোর আগে এক টুকরো বরফ ঘষে নিতে পারেন। এতে রোমকূপগুলো সংকুচিত হয় এবং ঘাম কম হয়। যদি খুব বেশি ঘাম হয়, তবে সানস্ক্রিনের ওপর সামান্য ‘লুজ পাউডার’ বা ‘কমপ্যাক্ট’ বুলিয়ে নিতে পারেন। এই সহজ নিয়মগুলো মেনে চললে গরমেও আপনার ত্বক থাকবে উজ্জ্বল, সুরক্ষিত এবং সম্পূর্ণ ঘামমুক্ত।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy