লেবু ও মধুর প্যাক: লেবু প্রাকৃতিক ব্লিচ হিসেবে কাজ করে। এক চামচ লেবুর রসের সাথে কয়েক ফোঁটা মধু মিশিয়ে দাগের ওপর ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। এরপর জল দিয়ে ধুয়ে নিন। এটি ত্বকের মেলানিন কমাতে সাহায্য করে।
২. আলুর রস: আলুর রসে থাকা এনজাইম ত্বকের কালচে ভাব দূর করতে জাদুর মতো কাজ করে। এক টুকরো আলু ঘষে বা আলুর রস তুলা দিয়ে ঠোঁটের চারপাশে লাগিয়ে রাখুন ২০ মিনিট। নিয়মিত ব্যবহারে দাগ হালকা হয়ে আসবে।
৩. চিনি ও অলিভ অয়েলের স্ক্রাব: অনেক সময় মরা চামড়া জমে দাগ গাঢ় দেখায়। চিনি ও অলিভ অয়েল মিশিয়ে হালকা হাতে ওই জায়গায় স্ক্রাব করুন। এটি রক্ত সঞ্চালন বাড়ায় এবং ত্বককে মসৃণ করে।
৪. টক দই ও বেসন: টক দইয়ে থাকা ল্যাকটিক অ্যাসিড ত্বকের উজ্জ্বলতা ফেরায়। বেসনের সাথে টক দই মিশিয়ে প্যাক তৈরি করে সপ্তাহে ৩ দিন লাগান। শুকিয়ে গেলে হালকা ঘষে ধুয়ে ফেলুন।
৫. হলুদ ও দুধের মিশ্রণ: এক চিমটি হলুদের গুঁড়োর সাথে সামান্য দুধ মিশিয়ে পেস্ট তৈরি করুন। এই প্যাকটি ত্বকের পিগমেন্টেশন কমাতে অত্যন্ত কার্যকর।