মুরগির মাংস বা চিকেন খাওয়ার পরই দুধ খাচ্ছেন? বিশেষজ্ঞরা বলছেন,হতে পারে সোরিয়াসিস ও কঠিন পেটের রোগ!

দুধকে আদর্শ খাদ্য বলা হয় কারণ এতে প্রচুর পরিমাণে ভিটামিন, মিনারেল এবং ক্যালসিয়াম থাকে। অন্যদিকে মাংস বা চিকেন প্রোটিনের একটি বড় উৎস। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, মাংস খাওয়ার পরপরই দুধ পান করা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। যদিও দুধ শক্তি বাড়ায়, তবে এই অভ্যাস আপনার জন্য বড় বিপদ ডেকে আনতে পারে।
কেন মাংস এবং দুধ একসঙ্গে বা অল্প ব্যবধানে খাবেন না?
প্রতিটি খাবার হজম হওয়ার জন্য পাকস্থলীর নির্দিষ্ট সময় প্রয়োজন হয়। যে খাবারগুলি হজম হতে বেশি সময় নেয়, তাদের মধ্যে উপযুক্ত ব্যবধান রাখা জরুরি।
১. হজমের জটিলতা: দুধ এবং মাংস উভয়ই হজম হতে অনেকটা সময় নেয়। তাই অল্প সময়ের ব্যবধানে বা একসঙ্গে এই দুটি খেলে পাকস্থলীতে অতিরিক্ত চাপ পড়ে, যার ফলে হজমের গন্ডগোল হয়। ২. জটিল ত্বকের সমস্যা: বিশেষজ্ঞরা বলছেন, হজমের সমস্যা ছাড়াও মাংস ও দুধের মিশ্রণ সোরিয়াসিস (Psoriasis) এবং ভিটিলিগো (Vitiligo)-এর মতো জটিল ত্বকের সমস্যার কারণ হতে পারে। ৩. অন্যান্য স্বাস্থ্য সমস্যা: এই ধরনের ভুল খাদ্যাভ্যাস থেকে দীর্ঘদিন ধরে গ্যাসের সমস্যা, বমি, আলসার (Ulcer) বা কোষ্ঠকাঠিন্যের (Constipation) মতো কঠিন রোগও শরীরে বাসা বাঁধতে পারে।
সঠিক অভ্যাস কী হওয়া উচিত?
সময় নিন: দুধ এবং মাংস অল্প সময়ের ব্যবধানে না খাওয়াই ভালো। এদের মধ্যে যথেষ্ট সময়ের ব্যবধান রাখুন।
ডিনারের নিয়ম: যদি ডিনারের সঙ্গে দুধ খাওয়ার অভ্যাস থাকে, তবে খাবার খাওয়ার কিছুক্ষণ পরে সেটি পান করুন।
ঘুমের আগে: দুধ পান করার পর সামান্য হাঁটাহাঁটি করে তবেই ঘুমোতে যান। এটি হজমে সাহায্য করবে এবং পেটের সমস্যা এড়ানো যাবে।