প্রেগন্যান্সি বা ওজন বৃদ্ধির স্ট্রেচ মার্ক নিয়ে চিন্তিত? অ্যালোভেরার এই ম্যাজিক ট্রিকস দূর করবে সব দাগ!

শরীরের ওজন বাড়লে বা কমলে এবং গর্ভাবস্থার পরবর্তী সময়ে ত্বকে সাদাটে বা লালচে রেখা বা স্ট্রেচ মার্ক দেখা দেওয়া অত্যন্ত স্বাভাবিক। বাজারচলতি দামী ক্রিমের চেয়ে প্রাকৃতিক ‘অ্যালোভেরা জেল’ এই দাগ হালকা করতে অনেক বেশি কার্যকর। এতে থাকা কোলাজেন এবং প্রয়োজনীয় ভিটামিন ত্বকের ইলাস্টিসিটি ফিরিয়ে আনে।

ব্যাবহারের ৩টি কার্যকর কৌশল:

অ্যালোভেরা ও ভিটামিন ই: ২ চামচ টাটকা অ্যালোভেরা জেলের সাথে ২ টি ভিটামিন ই ক্যাপসুলের তেল মিশিয়ে নিন। রাতে ঘুমানোর আগে স্ট্রেচ মার্কের ওপর মাসাজ করুন। এটি কোষ পুনর্গঠনে সাহায্য করে।

অ্যালোভেরা ও লেবুর রস: লেবুর রস প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। অ্যালোভেরা জেলের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে ২০ মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন। দাগ দ্রুত হালকা হবে।

অ্যালোভেরা ও কফি স্ক্রাব: কফি পাউডারের সাথে অ্যালোভেরা জেল মিশিয়ে স্ক্রাব তৈরি করুন। স্নানের সময় ৫ মিনিট আলতো হাতে মাসাজ করলে রক্ত সঞ্চালন বাড়ে এবং মরা চামড়া উঠে যায়।

সেরা ফলের জন্য প্রতিদিন অন্তত দুবার এই ঘরোয়া প্যাকগুলো ব্যবহার করুন এবং প্রচুর পরিমাণে জল পান করুন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy