ত্বক ভালো রাখতে বর্ষার রুটিনে আনুন এই ৫ ম্যাজিক বদল

বর্ষা এলেই ত্বকের বারোটা বাজে? বাইরে বেরোলেই ত্বক অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাওয়া, লোমকূপ বন্ধ হওয়া এবং ব্রণের উপদ্রব যেন নিত্যদিনের সঙ্গী। অনেকেরই ধারণা থাকে না ঠিক কী কারণে বর্ষাকালে ত্বকের অবস্থা এমন শোচনীয় হয়ে পড়ে।

ত্বকের এই বেহাল দশা কাটাতে রুটিনে আনুন কিছু সাধারণ বদল। আর্দ্রতার এই মরসুমে ভারী ক্রিমের বদলে ব্যবহার করুন তেল-মুক্ত বা অয়েল-ফ্রি ময়েশ্চারাইজার। ত্বক ভেতর থেকে হাইড্রেটেড না থাকলে তা ক্ষতিপূরণের জন্য আরও বেশি সিবাম তৈরি করে। এছাড়া হালকা জেল সানস্ক্রিন ত্বককে ক্ষতিকর ইউভি রশ্মি থেকে সুরক্ষিত রাখার পাশাপাশি অতিরিক্ত তেল নিয়ন্ত্রণ করে।

ত্বকের সঠিক যত্ন নিতে দিনে দুবারের বেশি মুখ ধোবেন না। জেল-বেইজড ফেসওয়াশ ব্যবহার করে অতিরিক্ত তেল ও ঘাম দূর করুন। সিবাম কমাতে ওয়াটার-বেইজড নায়াসিনামাইড সিরাম অত্যন্ত কার্যকরী। মুখ পরিষ্কার করে ময়েশ্চারাইজার লাগানোর আগে এটি ব্যবহার করতে পারেন। মেঘলা দিনেও সূর্যের অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে এসপিএফ ৫০ যুক্ত জেল সানস্ক্রিন ব্যবহার করা বাধ্যতামূলক। পাশাপাশি, ব্ল্যাকহেডস ও মৃত কোষ দূর করতে সপ্তাহে মাত্র একবার স্যালিসাইলিক অ্যাসিড দিয়ে হালকা এক্সফোলিয়েশন করুন। সঠিক উপায়ে ত্বকের পরিচর্যা করলেই বর্ষার স্যাঁতসেঁতে আবহাওয়াতেও ত্বক থাকবে সতেজ, পরিষ্কার ও উজ্জ্বল।