টানা দুই সপ্তাহ প্রতিদিন দই ভাত খাচ্ছেন? শরীর ভেতর থেকে কেমন বদলে যায় জানেন কি!

গ্রীষ্মকালে দই ভাত একটি আরামদায়ক ও শীতল খাবার, যা ক্ষুধা কম থাকা সত্ত্বেও শরীর ও মনকে প্রশান্তি দেয়। কিন্তু প্রশ্ন হলো, টানা দুই সপ্তাহ ধরে প্রতিদিন যদি খাদ্যতালিকায় কেবল দই ভাত রাখা হয়, তবে শরীরের ওপর তার কী প্রভাব পড়ে? পুষ্টিবিদদের মতে, এর যেমন রয়েছে দারুণ কিছু সুফল, তেমনই কিছু সীমাবদ্ধতাও রয়েছে।
প্রতিদিন দই ভাত খাওয়ার ফলে অন্ত্রের স্বাস্থ্য ও হজমশক্তির মারাত্বক উন্নতি ঘটে। দইয়ে থাকা প্রোবায়োটিকস পেটের গোলমাল কমায় এবং সহজে হজমযোগ্য ভাত পাকস্থলীতে আরাম দেয়। এছাড়া এটি শরীরকে হাইড্রেটেড রাখে, গরমে ক্লান্তি দূর করে এবং টেকসই শক্তি জোগায়। নিয়মিত এটি খেলে রোগ প্রতিরোধ ক্ষমতাও শক্তিশালী হয় এবং ওজন নিয়ন্ত্রণেও দারুণ সাহায্য মেলে।
তবে একটানা কোনো বৈচিত্র্য ছাড়াই এটি খেলে ফাইবার বা আয়রনের ঘাটতি হতে পারে। তাই পুষ্টির ভারসাম্য বজায় রাখতে দই ভাতের সঙ্গে শসা, গাজর বা ডালিমের মতো স্বাস্থ্যকর উপাদান মিশিয়ে খাওয়া সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে।