ডাইনিং টেবিল নয়, মাটিতে বসেই খান! মুক্তি মিলবে এই জটিল রোগ গুলি থেকে

শহুরে জীবনে অভ্যস্ত অনেকেই এখন পাটির বদলে ডাইনিং টেবিলে বসে খাবার খান। এর কিছু সুবিধা থাকলেও, মাটিতে বসে খাওয়ার অভ্যাসের যে কত উপকারিতা রয়েছে, তা হয়তো অনেকেরই অজানা। গ্রামে এখনও বহু মানুষ মেঝেতে বসেই খাবার খান, যা তাঁদের জন্য অত্যন্ত স্বাস্থ্যকর অভ্যাস।
সামান্য এই অভ্যাসটি শরীরের জন্য কতটা উপকারী, তা অনেকেরই ধারণার বাইরে। বিভিন্ন কঠিন রোগ থেকে মুক্তি দিতে পারে এই ছোট্ট পরিবর্তন। এটি হৃদরোগের ঝুঁকি কমায়, জয়েন্টের ব্যথা থেকে মুক্তি দেয়, এমনকি ওজন কমাতেও সহায়ক।
চিকিৎসকদের মতে, মেঝেতে বাবু হয়ে বসে খাবার খাওয়ার সময় আমাদের শরীরে এমন কিছু পরিবর্তন ঘটে, যা স্বাস্থ্যের উপর ইতিবাচক প্রভাব ফেলে। আসুন জেনে নেওয়া যাক সেই উপকারিতাগুলো সম্পর্কে:
মানসিক চাপ কমায় ও মনোযোগ বাড়ে: ডাইনিং টেবিলে বসে খেলে এই উপকারিতা পাওয়া যায় না। মেঝেতে বসে খাওয়ার সময় যখন এক পা অন্য পায়ের উপর রেখে পদ্মাসনের মতো ভঙ্গিতে বসা হয়, তখন অ্যাবডোমেনের পেশিতে টান পড়ে। এর ফলে মানসিক চাপ কমে এবং কাজের প্রতি মনোযোগ বৃদ্ধি পায়।
খাবার হজম দ্রুত হয়: যাদের হজমের সমস্যা রয়েছে, তাদের জন্য মেঝেতে বসে খাওয়ার অভ্যাস অত্যন্ত উপকারী। মাটিতে বসে খাবার খাওয়ার সময় সামনে ঝুঁকে আবার সোজা হয়ে বসার স্বাভাবিক অভ্যাস হজম প্রক্রিয়াকে দ্রুত করে তোলে।
দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সচল থাকে: মেঝেতে বসে খেলে দেহের অঙ্গ-প্রত্যঙ্গ সঠিক অবস্থানে থাকে। এর ফলে শরীর অনেক সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হয়। পেশি শক্তিশালী হওয়ার পাশাপাশি সঠিক ভঙ্গিতে বসার কারণে শরীরে রক্ত সঞ্চালন উন্নত হয়। এতে হৃৎপিণ্ডকেও কম পরিশ্রম করতে হয়।
মেরুদণ্ড শক্তিশালী হয়: মেঝেতে বসে খাবার খেলে মেরুদণ্ডের নীচের অংশে জোর পড়ে। এটি শ্বাসের গতি নিয়ন্ত্রণে সাহায্য করে এবং পেশীর টান ও রক্তচাপ কমায়।
জয়েন্টের ব্যথা কমে: জয়েন্টের ব্যথায় ভোগা ব্যক্তিদের জন্য মাটিতে বসে খাওয়া এক দারুণ দাওয়াই। কারণ এর জন্য হাঁটু ভাঁজ করতে হয়, যা হাঁটুর একটি ভালো ব্যায়াম। মেঝেতে বসে খাবার খেলে হিপ জয়েন্ট, হাঁটু এবং গোড়ালি নমনীয় হয়, ফলে জয়েন্টের ব্যথার সমস্যা এড়ানো যায়।
রক্ত সঞ্চালন উন্নত হয়: শরীরের সুস্থতা বজায় রাখতে সঠিক রক্ত সঞ্চালনের বিকল্প নেই। মেঝেতে বসে খাবার খেলে শরীরের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং হৃদপিণ্ডের চারপাশের চাপ কমে। হৃদরোগীদের জন্য ডাইনিং টেবিল বা চেয়ারে বসে না খেয়ে মেঝেতে বসে খাওয়ার অভ্যাস করা উচিত।
কোমর ও মেরুদণ্ডের উপকার: বাবু হয়ে বসে খাওয়ার অভ্যাসে কোমর থেকে শুরু করে পা এবং মেরুদণ্ড পর্যন্ত উপকৃত হয়।
ওজন কমে: ওজন কমানোর জন্য অনেকেই নানা চেষ্টা করেন। মেঝেতে বসে খাবার খেলে দ্রুত ওজন কমাতেও সাহায্য করে। এর ফলে অ্যাবডোমেনের পেশীর মুভমেন্ট হয়, যা পেটের মেদ কমাতে সহায়ক। এছাড়াও, বসে খাওয়ার সময় বেশি খাবার গ্রহণ করাও কঠিন হয়ে পড়ে।
সুতরাং, আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত হলেও, সুস্থ থাকতে এবং বিভিন্ন রোগ থেকে মুক্তি পেতে ডাইনিং টেবিলের পরিবর্তে মেঝেতে বসে খাওয়ার অভ্যাস গড়ে তোলা বুদ্ধিমানের কাজ।