ঝাল ভালোবাসেন? দিনে দু’টি কাঁচালঙ্কা খেলেই মিলবে এসব উপকার, জেনেনিন

ঝালপ্রেমীদের কাছে কাঁচা লঙ্কা এক বিশেষ আকর্ষণ। রান্নায় স্বাদ যোগ করা থেকে শুরু করে খাবারের সঙ্গে আলাদা করে কাঁচালঙ্কা খাওয়ার অভ্যাস অনেকেরই রয়েছে। সেই ঝাঁঝালো স্বাদ যেন ভোজনরসিকদের রসনাতৃপ্তির অন্যতম অনুষঙ্গ। তবে শুধু স্বাদ নয়, কাঁচালঙ্কার (Green Chili Benefits) রয়েছে একাধিক স্বাস্থ্য উপকারিতা, যা জানলে আপনিও অবাক হবেন।

অনেকেই হয়তো জানেন না, ছোট্ট এই সবজিটি ডায়াটারি ফাইবার, থিয়ামিন, রাইবোফ্লবিন, নিয়াসিন, ফোলেট, আয়রন, ম্যাঙ্গানিজ এবং ফসফরাসের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদানে ভরপুর। এছাড়াও, ভিটামিন এ, সি, কে, বি৬, পটাশিয়াম, কপার এবং ম্যাগনেসিয়ামের মতো উপাদানও এতে বিদ্যমান, যা আমাদের শরীরের জন্য অপরিহার্য। প্রতিদিন অন্তত দুটি কাঁচালঙ্কা খেলে শরীরের কী কী উপকার হতে পারে, আসুন জেনে নেওয়া যাক:

ক্যান্সার দূরে রাখে: কাঁচালঙ্কায় (Green Chili Side Effects) প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা শরীরে জমে থাকা ক্ষতিকর টক্সিন উপাদানগুলিকে বের করে দিতে সাহায্য করে। এর ফলে ক্যান্সার কোষের জন্ম নেওয়ার ঝুঁকি অনেকাংশে কমে যায়।

হার্ট ভালো রাখে: নিয়মিত দুটি করে কাঁচালঙ্কা খেলে হৃদরোগের আশঙ্কা হ্রাস পায়। কাঁচালঙ্কায় (Green Chilli Side Effects) উপস্থিত উপকারী উপাদান রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমিয়ে ট্রাইগ্লিসারাইডের মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। শুধু তাই নয়, এটি রক্ত জমাট বাঁধা (ব্লাড ক্লট) প্রতিরোধেও সহায়ক, ফলে অ্যাথেরোস্ক্লেরোসিস এবং হার্ট অ্যাটাকের ঝুঁকি কমে।

সাইনাসের কষ্ট কমায়: কাঁচা লঙ্কায় ক্যাপসিসিন নামক একটি উপাদান থাকে, যা এর ঝাল স্বাদের জন্য দায়ী। এই ক্যাপসিসিন শরীরের বিভিন্ন উপকারও করে থাকে। এটি শরীরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মিউকাস মেমব্রেনের রক্ত প্রবাহ বৃদ্ধি করে, ফলে সাইনাস সংক্রমণের প্রকোপ দ্রুত কমাতে সাহায্য করে (Green Chili Benefits)।

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে: প্রতিদিন অন্তত দুটি কাঁচালঙ্কা (Green Chili Side Effects) খেলে রোগ জীবাণু সহজে শরীরের কাছে ঘেঁষতে সাহস পায় না। কারণ এতে প্রচুর ভিটামিন সি, বিটা ক্যারোটিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যা দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করে তোলে। ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট শুধু ইমিউনিটি বাড়ায় না, দৃষ্টিশক্তি ভালো রাখতে এবং ত্বককে সুন্দর করতেও সাহায্য করে।

স্ট্রেস কমে: মন খারাপ লাগলে দ্রুত একটি কাঁচালঙ্কা খেয়ে দেখতে পারেন। এটি খাওয়া মাত্র শরীরে এন্ডোরফিন হরমোনের ক্ষরণ বেড়ে যায়, যা স্ট্রেস কমাতে এবং মনকে চনমনে করতে সাহায্য করে।

ডায়াবেটিস দূরে থাকে: কাঁচালঙ্কার বিভিন্ন উপকারী উপাদান রক্তে শর্করার মাত্রাকে নিয়ন্ত্রণে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফলে ডায়াবেটিসের মতো রোগ দূরে থাকতে সাহায্য করে।

তবে অতিরিক্ত পরিমাণে কাঁচালঙ্কা খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পরিমিত পরিমাণে কাঁচালঙ্কা গ্রহণ করাই বুদ্ধিমানের কাজ। ঝাল ভালোবাসলে প্রতিদিনের খাদ্যতালিকায় দুটি কাঁচালঙ্কা যোগ করে আপনিও পেতে পারেন এই অসাধারণ স্বাস্থ্য উপকারিতাগুলি।