কয়লার পর এবার ‘বালি কেলেঙ্কারি’, শুভেন্দু অধিকারীর তোপে ‘ভাইপো’

কয়লা পাচারের পর এবার বালি পাচার নিয়ে তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এক সাংবাদিক সম্মেলনে তিনি রাজ্যের বালি পাচারকে ‘কয়লা কেলেঙ্কারির থেকেও বড়’ বলে দাবি করেছেন।

শুভেন্দু অধিকারী অভিযোগ করেন, “বালি পাচারের বড় একটা অংশ ভাইপো তুলে নিয়ে যাচ্ছে।” তার এই মন্তব্য রাজ্যের অবৈধ বালি মাফিয়া চক্রের সঙ্গে তৃণমূলের উচ্চপদস্থ নেতৃত্বের যোগসাজশ থাকার ইঙ্গিত দিয়েছে। দীর্ঘদিন ধরে রাজ্যের বিভিন্ন নদী থেকে অবৈধভাবে বালি তোলার অভিযোগ উঠলেও, শুভেন্দু অধিকারীর এই মন্তব্য সেই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।