চশমার দাগে সৌন্দর্য ম্লান? এমন সমস্যায় কি করবেন জেনেনিন এক্ষুনি

চোখের সমস্যায় চশমা ব্যবহার করা অনেকের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ। তবে দীর্ঘ সময় ধরে একটানা চশমা ব্যবহারের কারণে নাকের উপরের অংশে দাগ বসে যাওয়াটা খুবই স্বাভাবিক ঘটনা। অনেকেই হয়তো এই বিষয়টিকে তেমন গুরুত্ব দেন না, কিন্তু এই দাগ আপনার মুখের সৌন্দর্য অনেকাংশে কমিয়ে দিতে পারে।
নাকের উপরের অংশে কালচে বা বাদামি রঙের দাগ দেখতে পাওয়া মাত্রই তা দূর করার চেষ্টা করা উচিত। সঠিক পরিচর্যা করলে এই দাগ খুব সহজেই চলে যায়। চশমার দাগ দূর করতে সহায়ক তেমনই কিছু প্রাকৃতিক উপাদান নিচে উল্লেখ করা হলো:
১. অ্যালোভেরার রস: অ্যালোভেরার রস ত্বকের জন্য অত্যন্ত উপকারী। নাকের দাগযুক্ত স্থানে অ্যালোভেরার রস আলতোভাবে ম্যাসাজ করে আধ ঘণ্টার জন্য রেখে দিন। এরপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত ব্যবহারে নাকের দাগ দ্রুত হালকা হবে।
২. আলুর রস: আলু প্রাকৃতিক ব্লিচিং এজেন্ট হিসেবে কাজ করে। একটি আলু ব্লেন্ড করে তার রস বের করে নিন। এই রস নাকের উপরের দাগের উপর ম্যাসাজ করে ১৫ থেকে ২০ মিনিট অপেক্ষা করুন। রস শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন।
৩. কমলালেবুর খোসার গুঁড়া ও দুধ: এক চা চামচ শুকনো কমলালেবুর খোসার গুঁড়োর সাথে এক টেবিল চামচ কাঁচা দুধ মিশিয়ে একটি ঘন পেস্ট তৈরি করুন। এই পেস্ট নাকের দাগযুক্ত স্থানে লাগিয়ে ২০ মিনিট রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। সপ্তাহে কয়েকবার এটি ব্যবহার করলে দ্রুত ফল পাওয়া যায়।
এই সহজ ঘরোয়া পদ্ধতিগুলো নিয়মিত অনুসরণ করে আপনি নাকের উপর বসা চশমার বিরক্তিকর দাগ থেকে মুক্তি পেতে পারেন এবং ফিরে পেতে পারেন আপনার স্বাভাবিক সৌন্দর্য।