বয়স বাড়ার সাথে সাথে শ্রবণশক্তি কমে যাওয়া একটি সাধারণ সমস্যা। তবে পুষ্টিবিদ গরিমা গোয়েলের মতে, সঠিক ও পুষ্টিকর খাদ্যাভ্যাসের মাধ্যমে কানের নানাবিধ সমস্যা প্রায় ৩০ শতাংশ পর্যন্ত কমিয়ে আনা সম্ভব। সবুজ শাকসবজি ও তাজা ফলমূলের পাশাপাশি নির্দিষ্ট কিছু খাবার আপনার কানের স্নায়ুকে রাখে দীর্ঘকাল সজীব।
কানের সুস্বাস্থ্য নিশ্চিত করতে আপনার তালিকায় রাখুন এই ৫টি খাবার:
১. সামুদ্রিক ও তৈলাক্ত মাছ: ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড ও ভিটামিন-ডি কানের স্নায়ু ও হাড়ের গঠন মজবুত করে।
২. সবুজ শাকসবজি: পালং শাক বা পুদিনায় থাকা ফোলিক অ্যাসিড ও পটাশিয়াম বয়সজনিত শ্রবণশক্তি হ্রাস রোধে মহৌষধ।
৩. ডাল ও বিনস: জিংক ও খনিজ উপাদানে ভরপুর এই খাবার কানের অভ্যন্তরীণ সংক্রমণ থেকে সুরক্ষা দেয়। প্রয়োজনে মাংস বা বাদামও যোগ করতে পারেন।
৪. ডার্ক চকলেট: এতে থাকা ম্যাগনেসিয়াম বংশগত কানের সমস্যা প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখে।
৫. তাজা ফলমূল: ফলে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট কানের কোষগুলোকে সতেজ ও কর্মক্ষম রাখে।
নিয়মিত এই খাবারগুলো গ্রহণে কানের স্বাস্থ্য অটুট থাকে। তাই চড়া মূল্যের চিকিৎসার আগে প্রাত্যহিক ডায়েটে আনুন প্রয়োজনীয় পরিবর্তন। আজ থেকেই শুরু করুন আপনার কানের সুরক্ষা।





