শরীরের অন্যান্য অংশের তুলনায় কনুইয়ের চামড়া কিছুটা পুরু হয় এবং এখানে ঘাম গ্রন্থি না থাকায় দ্রুত শুষ্ক হয়ে কালচে দাগ পড়ে যায়। দামী কেমিক্যাল যুক্ত ক্রিমের বদলে প্রাকৃতিক উপায়ে কীভাবে এই দাগ দূর করবেন, দেখে নিন:
১. পাতিলেবু ও চিনির স্ক্রাব
লেবু হলো প্রাকৃতিক ব্লীচিং এজেন্ট। একটি পাতিলেবু অর্ধেক করে কেটে তার ওপর সামান্য চিনি ছিটিয়ে নিন। এবার কনুইতে ৫-১০ মিনিট হালকা হাতে ঘষুন। চিনি স্ক্রাব হিসেবে কাজ করে মৃত কোষ সরিয়ে দেবে এবং লেবুর রস কালো দাগ হালকা করবে।
২. বেকিং সোডা ও দুধের ম্যাজিক
বেকিং সোডা ত্বকের গভীর থেকে ময়লা পরিষ্কার করতে ওস্তাদ। এক টেবিল চামচ বেকিং সোডার সাথে সামান্য দুধ মিশিয়ে ঘন পেস্ট তৈরি করুন। কনুইতে লাগিয়ে চক্রাকারে মালিশ করুন এবং শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন এটি করলেই তফাৎ চোখে পড়বে।
৩. অ্যালোভেরা জেল ও দই
ত্বকের রুক্ষতা দূর করতে অ্যালোভেরা তুলনাহীন। সমপরিমাণ অ্যালোভেরা জেল এবং টক দই মিশিয়ে কনুইতে ২০ মিনিট লাগিয়ে রাখুন। এটি কেবল দাগই দূর করবে না, বরং কনুইয়ের চামড়াকে করবে মাখনের মতো নরম।
৪. নারকেল তেল ও লেবুর রস
প্রতিদিন স্নানের আগে নারকেল তেলের সাথে কয়েক ফোঁটা লেবুর রস মিশিয়ে কনুইতে মাসাজ করুন। নারকেল তেলে থাকা ভিটামিন-ই ত্বককে হাইড্রেটেড রাখে, যা নতুন করে দাগ পড়তে বাধা দেয়।





