অসহ্য গরমে বাইরে বেরোচ্ছেন? ব্যাগে রাখুন এই জিনিসগুলো! এক্ষুনি জেনেনিন

ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। তবুও অফিস বা জরুরি কাজের জন্য বাড়ির বাইরে বেরোনো ছাড়া উপায় নেই। গুমোট গরম আর ঘামে হাঁসফাঁস করছে মানুষ। এই পরিস্থিতিতে অনেকেই হজমের সমস্যা, অতিরিক্ত ক্লান্তি এবং গরমে হওয়া সর্দি-কাশি, জ্বর বা পেটে ব্যথার মতো সমস্যায় ভুগছেন। এই গরমে শরীর ও ত্বকের ক্ষতির হাত থেকে বাঁচতে বাইরে বেরোলে অবশ্যই কিছু দরকারি জিনিস সঙ্গে রাখুন।
এই গরমে বাইরে বেরোলে আপনার ব্যাগে যা থাকা আবশ্যক:
১. জলের বোতল ও পানীয়: এই সময়ে জলের বোতল ছাড়া বাড়ির বাইরে এক মুহূর্তও বেরোবেন না। শুধু জল নয়, শরীরে দ্রুত শক্তি জোগাতে সঙ্গে রাখতে পারেন গ্লুকোজ় বা লেবুর শরবত। তবে রাস্তার ধারে বিক্রি হওয়া খোলা শরবত বা কাটা ফল একেবারেই এড়িয়ে চলুন।
২. রুমাল, সানগ্লাস ও ছাতা: তীব্র রোদ থেকে চোখ ও ত্বককে রক্ষা করতে সানগ্লাস এবং ছাতা অবশ্যই ব্যাগে রাখুন। ঘাম মোছার জন্য একটি পরিষ্কার রুমালও খুব দরকারি। মহিলারা ত্বক বাঁচাতে স্কার্ফ এবং ছেলেরা টুপি ব্যবহার করতে পারেন।
৩. হালকা খাবার: গরমের সময় তেল-মসলাযুক্ত খাবার এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ। তাই ব্যাগে রাখুন হালকা ও সহজে হজমযোগ্য খাবার। ফল, ফলের স্যালাড বা হালকা সবজির পদ খাদ্যতালিকায় যোগ করুন এবং প্রয়োজনে তা সঙ্গে নিন।
৪. ওয়েট টিস্যু ও ফেসওয়াশ: গরমে ঘাম হলে শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং মুখ তেলতেলে হয়ে যায়। তাই সতেজ থাকতে ব্যাগে ওয়েট টিস্যু রাখুন। খুব বেশি গরম লাগলে মুখ, গলা ও ঘাড় মুছে নিন। সম্ভব হলে একটি ছোট ফেসওয়াশও ব্যাগে রাখতে পারেন, যা গরমে মুখ ধুয়ে তরতাজা হতে সাহায্য করবে।
৫. বডি স্প্রে: গরমে ঘামের দুর্গন্ধ যেমন অন্যদের অস্বস্তির কারণ হতে পারে, তেমনই নিজেরও খারাপ লাগতে পারে। তাই ব্যাগে একটি ভালো বডি স্প্রে রাখতে ভুলবেন না। মাঝেমধ্যে স্প্রে করে নিজেকে সতেজ রাখুন।
এই গরমে সামান্য সতর্কতা অবলম্বন করে এবং প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে নিয়ে চললে আপনি অনেকটাই সুস্থ ও সতেজ থাকতে পারবেন। তাই বাইরে বেরোনোর আগে আপনার ব্যাগটি গুছিয়ে নিতে ভুলবেন না।