হার্ট অ্যাটাক বর্তমান সময়ের অন্যতম প্রধান ঘাতক। অনেক সময় সঠিক চিকিৎসা শুরু করতে দেরি হওয়ায় জীবনহানি ঘটে। চিকিৎসকদের মতে, হার্ট অ্যাটাকের লক্ষণ দেখা দেওয়ার পর প্রথম এক ঘণ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যাকে বলা হয় ‘গোল্ডেন আওয়ার’। এই সময়ে কিছু জরুরি ওষুধ হাতের কাছে থাকলে বড় বিপদ এড়ানো সম্ভব।
জরুরি ৩টি ওষুধের কিট (Emergency Kit):
১. Aspirin (অ্যাসপিরিন – ৩০০ মি.গ্রা.): এটি রক্তকে পাতলা রাখে এবং হার্টে রক্ত চলাচলে বাধা সৃষ্টিকারী ক্লট বা জমাট রক্ত গলতে সাহায্য করে।
২. Clopidogrel (ক্লপিডোগ্রেল – ৭৫ মি.গ্রা. এর ৪টি ট্যাবলেট): এটিও রক্ত জমাট বাঁধতে বাধা দেয়। হার্ট অ্যাটাক বুঝলে ৩০০ মি.গ্রা. ডোজ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নেওয়া হয়।
৩. Atorvastatin (অ্যাটোরভাস্ট্যাটিন – ৮০ মি.গ্রা.): এটি রক্তনালীতে কোলেস্টেরলের স্তর স্থিতিশীল করতে সাহায্য করে।
৪. Sorbitrate (সরবিট্রেট – ৫ মি.গ্রা.): তীব্র বুক ব্যথা হলে এটি জিভের নিচে রাখতে হয়, যা রক্তনালী প্রসারিত করে রক্ত চলাচল বাড়ায়।
সতর্কতা: এই ওষুধগুলো প্রাথমিক জীবনরক্ষাকারী ব্যবস্থা মাত্র। কোনোভাবেই চিকিৎসকের পরামর্শ ছাড়া এবং নিজের হার্টের অবস্থা না জেনে এগুলো খাবেন না। লক্ষণ দেখা দিলে দ্রুত হাসপাতালে পৌঁছানোই প্রথম কাজ।