৪৫ বছর বয়সেও কোর্টে আগুন! ইতিহাস গড়ে অস্ট্রেলিয়ান ওপেনে ফিরছেন ভেনাস উইলিয়ামস

বয়স স্রেফ একটা সংখ্যা! ৪৫ বছর বয়সে ফের টেনিস কোর্টে প্রত্যাবর্তনের বার্তা দিয়ে বিশ্বকে তাক লাগিয়ে দিলেন কিংবদন্তি ভেনাস উইলিয়ামস। আগামী ১৮ জানুয়ারি থেকে শুরু হতে চলা বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ‘অস্ট্রেলিয়ান ওপেন’-এ ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেলেন এই মার্কিন তারকা। এর মাধ্যমেই তিনি গড়তে চলেছেন এক অনন্য ঐতিহাসিক নজির।

ভেঙে দিলেন জাপানি তারকার রেকর্ড: সবচেয়ে বেশি বয়সে অস্ট্রেলিয়ান ওপেনের মহিলা সিঙ্গলসের মূলপর্বে খেলার রেকর্ড এখন ভেনাসের দখলে। তিনি টপকে গেলেন জাপানের কিমিকো ডেত-কে, যিনি ২০১৪ সালে ৪৪ বছর বয়সে এই টুর্নামেন্টে খেলেছিলেন। সাতটি গ্র্যান্ড স্ল্যামের মালকিন ভেনাস বলেন, “অস্ট্রেলিয়ার স্মৃতি আমার কাছে খুব স্পেশাল। সেখানে আবার ফিরতে পেরে আমি কৃতজ্ঞ এবং উত্তেজিত।”

অস্ট্রেলিয়ান ওপেনে অধরা খেতাব: এটি রড লেভার এরিনায় ভেনাসের ২২তম উপস্থিতি। যদিও সিঙ্গলসে ২০০৩ এবং ২০১৭ সালে ফাইনালে উঠেও রানার্স-আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল তাঁকে (দুবারই বোন সেরেনার কাছে হার)। তবে ডাবলসে চারবার শিরোপা জিতেছেন তিনি। দীর্ঘ ৫ বছর পর মূলপর্বে ফিরে ভেনাস নতুন কোনো মিরাকল করেন কি না, এখন সেদিকেই তাকিয়ে ক্রীড়াবিশ্ব।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy