মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ড্যামিয়েন মার্টিন! কোমা থেকে ফিরেই প্রথম কোন কথা বললেন অজি তারকা?

নতুন বছরের শুরুতেই ক্রিকেট প্রেমীদের জন্য স্বস্তির বার্তা। যমে-মানুষে টানাটানির পর অবশেষে কোমা থেকে ফিরে এলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন বিশ্বজয়ী ব্যাটার ড্যামিয়েন মার্টিন। রবিবার রাতে তাঁর ঘনিষ্ঠ বন্ধু তথা কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্ট এক বিবৃতিতে জানিয়েছেন, মার্টিন এখন চিকিৎসায় সাড়া দিচ্ছেন এবং কথা বলতে পারছেন।

গত ২৬ ডিসেম্বর প্রাণঘাতী মেনিনজাইটিস নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ৫৪ বছর বয়সি এই ক্রিকেটার। অবস্থা এতটাই আশঙ্কাজনক ছিল যে তাঁকে কোমাতে রাখা হয়েছিল। গিলক্রিস্ট জানিয়েছেন, “গত ৪৮ ঘণ্টায় যা ঘটেছে তা এক কথায় অলৌকিক। ও এখন কথা বলছে এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছে। শীঘ্রই ওকে আইসিইউ থেকে জেনারেল বেডে স্থানান্তরিত করা হতে পারে।” ২০০৩ বিশ্বকাপ ফাইনালের নায়ক মার্টিনের এই প্রত্যাবর্তনকে ‘মিরাকল’ হিসেবে দেখছে তাঁর পরিবার। দীর্ঘ দেড় দশকের কেরিয়ারে অজি ক্রিকেটের অন্যতম স্তম্ভ ছিলেন এই মিডল অর্ডার ব্যাটার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy