মাত্র ১৪ মাসেই বিদায়! রুবেন আমোরিমকে ছাঁটাই করল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড

ইংলিশ প্রিমিয়ার লিগের অন্যতম নামী ক্লাব ম্যাঞ্চেস্টার ইউনাইটেডে বড়সড় ধামাকা। মাত্র ১৪ মাস দায়িত্ব সামলানোর পরই হেড কোচ রুবেন আমোরিমকে বরখাস্ত করল ওল্ড ট্র্যাফোর্ড কর্তৃপক্ষ। দলের পারফরম্যান্স এবং ম্যানেজমেন্টের সঙ্গে সংঘাতের জেরেই এই চরম সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর।

কেন এই ছাঁটাই? পর্তুগিজ এই কোচের বিরুদ্ধে ক্লাবের প্রতি বিরূপ মনোভাব পোষণের অভিযোগ উঠেছে। বিশেষ করে লিডস ইউনাইটেডের বিরুদ্ধে ড্রয়ের পর ক্লাবের সমালোচনা করে কিছু মন্তব্য করেন রুবেন, যা মালিকপক্ষ মোটেও ভালোভাবে নেয়নি। এছাড়া দলের ফর্ম এবং রুবেনের কৌশলে অনড় থাকা নিয়ে সন্তুষ্ট ছিলেন না ক্লাবের মালিক জিম র‍্যাটক্লিফ। আমোরিমের সঙ্গে আগে একটি বৈঠক করে তাঁকে সতর্ক করা হলেও পরিস্থিতির উন্নতি হয়নি।

পরিবর্তী ব্যবস্থা: আপাতত ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের সিনিয়র দলের অন্তর্বর্তীকালীন দায়িত্ব দেওয়া হয়েছে অনূর্ধ্ব-১৮ দলের কোচ তথা ক্লাবের প্রাক্তন ফুটবলার ড্যারেন ফ্লেচারকে। নতুন বছরে চেলসির পর ইউনাইটেডের এই কোচ বদল ই পি এল-এর পয়েন্ট টেবিলে কী প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy