বিশ্বখ্যাত কোরিয়ান ব্যান্ড বিটিএস (BTS) তারকা কিম তেহিয়ুং, যিনি ‘ভি’ (V) নামেই পরিচিত, বর্তমানে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে তাঁর রাজকীয় প্রত্যাবর্তন এবং অন্যদিকে এক আইনি লড়াইয়ে তাঁর নাম জড়িয়ে যাওয়া—সব মিলিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া। সম্প্রতি দক্ষিণ কোরিয়ার হাইব (HYBE) এবং এডর (ADOR)-এর প্রাক্তন সিইও মিন হি-জিনের আইনি বিবাদের মাঝে ভি-র কিছু ব্যক্তিগত মেসেজ আদালতের তথ্য হিসেবে জমা পড়ে। বিষয়টি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ভি।
গায়ক স্পষ্ট জানিয়েছেন, “আমি ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনে অত্যন্ত অবাক। ওই চ্যাটগুলো ছিল একান্তই সাধারণ আলাপচারিতা এবং কোনো পক্ষ নেওয়ার উদ্দেশ্যে নয়।” তাঁর এই কড়া জবাব মুহূর্তে ভাইরাল হয়েছে। তবে কেবল বিতর্ক নয়, খুশির খবরও আছে ভক্তদের জন্য। ২০২৬ সালের মার্চ মাসে বিটিএস-এর নতুন অ্যালবাম ‘আরিরং’ (ARIRANG) আসতে চলেছে। নেটফ্লিক্সের সাথে হাত মিলিয়ে সিউল থেকে এই কামব্যাক কনসার্ট লাইভ স্ট্রিম করা হবে ১৯০টি দেশে। পাশাপাশি ভি-র জি-কিউ (GQ) ইন্ডিয়া ও কোরিয়া ম্যাগাজিনের নতুন লুকটিও ভক্তদের রাতের ঘুম কেড়েছে। সেনা থেকে ফেরার পর এটিই তাঁর প্রথম বড় কোনো ম্যাগাজিন শ্যুট, যেখানে তাঁকে এক অন্য মাত্রার ‘ভিজ্যুয়াল মনস্টার’ হিসেবে দেখা যাচ্ছে।