বিশ্বকাপ জয়ের উৎসবে যখন ভাসছে গোটা দেশ, ঠিক সেই মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা ও তাঁর স্ত্রী রীতিকা সাজদেহর একটি ভিডিও। ভিডিওটিতে স্টেডিয়ামের বাউন্ডারি লাইনের কাছে দাঁড়িয়ে থাকা রোহিত ও রীতিকাকে বেশ উত্তেজিত অবস্থায় কথা বলতে দেখা গেছে।
ম্যাচ-পরবর্তী উদযাপনের সময় ক্যামেরায় ধরা পড়া এই মুহূর্তটি ঘিরে নেটদুনিয়ায় চর্চার শেষ নেই। ভিডিওতে রোহিতের হাবভাব দেখে অনেকেরই মনে হয়েছে, তিনি স্ত্রীর কোনো কথা শুনতে রাজি ছিলেন না এবং বেশ গম্ভীর ছিলেন। রীতিকার প্রতিক্রিয়ায়ও উত্তেজনার ছাপ স্পষ্ট ছিল। মুহূর্তের জন্য মনে হয়েছিল, দম্পতির মধ্যে কোনো বিষয়ে মতবিরোধ চলছে। বিষয়টি নিয়ে নেটিজেনরা দ্বিধাবিভক্ত—কেউ কেউ মনে করছেন এটি ছিল ব্যক্তিগত কোনো তর্ক, আবার অনেকের মতে মাঠের প্রবল কোলাহলের কারণে স্বাভাবিকভাবেই তারা উচ্চস্বরে কথা বলছিলেন।
Rohit Sharma doesn’t seem to agree with something Ritika bhabhi is saying, but she is trying her best to explain it to him today at Narendra Modi Stadium.😂❤️
Best Jodi my favourit🫂❤️ pic.twitter.com/MmEymgymDm
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) March 8, 2026
তবে ভিডিওর শেষাংশে রীতিকাকে আবার হাসিমুখে দেখা যায়, যা সেই মুহূর্তের উত্তাপ কিছুটা কমিয়ে দেয়। এটি কি সত্যিই কোনো ঝগড়া ছিল, নাকি কেবল শব্দের লড়াই—তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে জোর বিতর্ক। প্রিয় অধিনায়কের ব্যক্তিগত মুহূর্ত নিয়ে ভক্তদের কৌতূহল তুঙ্গে।