ধোনির চক্রান্তেই শেষ যুবরাজের ক্যারিয়ার? যোগরাজের বিস্ফোরক অভিযোগের জবাব দিলেন সন্দীপ পাতিল

যুবরাজ সিংয়ের ক্যারিয়ার শেষ করার নেপথ্যে মহেন্দ্র সিং ধোনির কোনো ভূমিকা ছিল কি? বছরের পর বছর ধরে চলা এই বিতর্কে এবার দাঁড়ি টানলেন প্রাক্তন নির্বাচক প্রধান সন্দীপ পাতিল। যুবরাজের বাবা যোগরাজ সিং বারবার দাবি করে এসেছেন যে, ধোনিই তাঁর ছেলের ক্যারিয়ার ধ্বংসের মূল কারিগর। তবে এই সমস্ত অভিযোগকে একবাক্যে নস্যাৎ করে দিলেন সন্দীপ পাতিল।

এক ইউটিউব সাক্ষাৎকারে সন্দীপ পাতিল স্পষ্টভাবে জানিয়েছেন, চার বছর নির্বাচক প্রধান থাকার সময় ধোনি একবারের জন্যও যুবরাজকে দল থেকে বাদ দেওয়ার বিষয়ে কোনো অনুরোধ বা ইঙ্গিত দেননি। পাতিলের কথায়, “আমি রেকর্ডে বলছি, কোনো সিলেকশন মিটিং বা সফরের সময় ধোনি এ ধরনের কোনো কথা বলেননি। উল্টে নির্বাচক কমিটির সিদ্ধান্তের ওপর ধোনির পূর্ণ আস্থা ছিল।”

উল্লেখ্য, যোগরাজ সিংয়ের সাম্প্রতিক মন্তব্য ফের এই বিতর্ককে উসকে দিয়েছিল। তিনি ধোনিকে দুর্দান্ত ক্রিকেটার হিসেবে সম্মান জানালেও, যুবরাজের প্রতি করা আচরণকে ‘ক্ষমার অযোগ্য’ বলে অভিহিত করেছেন। তবে সন্দীপ পাতিলের এই বয়ান ধোনির পক্ষেই জোরালো সওয়াল করছে। নির্বাচক প্রধানের এই দাবি কি তবে যোগরাজ সিংয়ের দীর্ঘদিনের অভিযোগকে ভিত্তিহীন প্রমাণ করল? আপাতত এই প্রশ্নেই সরগরম ক্রিকেট মহল।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy