২০২৫-এর ব্যর্থতা ভুলে নতুন উদ্যমে আইপিএল ২০২৬-এর মঞ্চে নামছে চেন্নাই সুপার কিংস। বুধবার বিসিসিআই টুর্নামেন্টের প্রথম দফার ২০টি ম্যাচের সূচি ঘোষণা করেছে। গত মরসুমে লিগ টেবিলের তলানিতে শেষ করার পর এবার সিএসকে-র সামনে হারানো সম্মান পুনরুদ্ধারের বিশাল চ্যালেঞ্জ। এবারের দলে বড় পরিবর্তন হিসেবে যোগ দিয়েছেন সঞ্জু স্যামসন, যা নিয়ে ইতিমধ্যেই ক্রিকেট মহলে চর্চা তুঙ্গে।
সিএসকে-র অভিযান শুরু হচ্ছে আগামী ৩০ মার্চ থেকে। গুয়াহাটির বর্ষাপাড়া স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে প্রথম ম্যাচে মাঠে নামবে রুতুরাজ গায়কোয়াড়ের দল। এরপর ৩ এপ্রিল ঘরের মাঠ চিপকে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নিজেদের প্রথম হোম ম্যাচ খেলবে ‘ইয়েলো আর্মি’। বিশেষ করে ৫ এপ্রিল বেঙ্গালুরুতে আরসিবি-র বিরুদ্ধে হাইভোল্টেজ ম্যাচটির দিকে নজর থাকবে তামাম ক্রিকেট বিশ্বের।
এক নজরে সিএসকে-র প্রথম পর্বের সূচি:
| তারিখ | প্রতিপক্ষ | ভেন্যু | সময় (IST) |
| ৩০ মার্চ, সোমবার | রাজস্থান রয়্যালস | গুয়াহাটি | সন্ধ্যা ৭:৩০ |
| ৩ এপ্রিল, শুক্রবার | পাঞ্জাব কিংস | চেন্নাই | সন্ধ্যা ৭:৩০ |
| ৫ এপ্রিল, রবিবার | আরসিবি | বেঙ্গালুরু | সন্ধ্যা ৭:৩০ |
| ১১ এপ্রিল, শনিবার | দিল্লি ক্যাপিটালস | চেন্নাই | সন্ধ্যা ৭:৩০ |