টাকার বৃষ্টি ভারতীয় ক্রিকেটে! বিশ্বজয়ের পুরস্কারমূল্যে গতবারের রেকর্ড ভাঙল বিসিসিআই

বিশ্বজয়ের রেশ কাটতে না কাটতেই ভারতীয় দলের জন্য বড়সড় উপহারের ডালি সাজাল বিসিসিআই (BCCI)। মঙ্গলবার ক্রিকেট বোর্ডের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, তৃতীয়বার টি-২০ ফরম্যাটে বিশ্বসেরা হওয়ার স্বীকৃতি হিসেবে সূর্যকুমার যাদব ও তাঁর দলকে মোট ১৩১ কোটি টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে। ২০২৪ সালের বিশ্বজয়ের পর পুরস্কারের অঙ্ক ছিল ১২৫ কোটি টাকা, এবার সেই রেকর্ড ভেঙে আরও ৬ কোটি টাকা বাড়াল বোর্ড।

বিসিসিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, এই বিশাল অঙ্কের পুরস্কারের ভাগীদার কেবল মাঠের ক্রিকেটাররাই নন; দলের নেপথ্যের কারিগর অর্থাৎ সাপোর্ট স্টাফ এবং জাতীয় নির্বাচকদেরও এই আর্থিক সম্মানে ভূষিত করা হচ্ছে। বোর্ড এই সাফল্যকে ‘ঐতিহাসিক’ বলে বর্ণনা করেছে। কারণ, ভারতই প্রথম দল হিসেবে তিনবার সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্ব খেতাব জয়ের নজির গড়ল।

পুরস্কার ঘোষণার পাশাপাশি জয় শাহ ও বিসিসিআই-এর শীর্ষ কর্তারা দলের প্রতিটি সদস্যকে অভিনন্দন জানিয়েছেন। তাঁদের মতে, এই সাফল্য ভারতীয় ক্রিকেটের সোনালী যুগের প্রতিফলন। এই মেগা ইনাম ঘোষণার পর স্বাভাবিকভাবেই খুশির হাওয়া ক্রিকেট মহলে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy