৮ বছর ধরে একই অন্তর্বাস পরে মাঠে নামছেন এডারসন! কারণ জানলে চমকে যাবেন

প্রতিটি খেলোয়াড়েরই সাফল্যের নিজস্ব কিছু টোটকা বা কুসংস্কার থাকে। কিন্তু ম্যানচেস্টার সিটির ব্রাজিলিয়ান গোলরক্ষক এডারসন যা জানালেন, তা রীতিমতো অবিশ্বাস্য। গত আট বছর ধরে প্রতিটি ম্যাচে তিনি একই অন্তর্বাস পরে মাঠে নামছেন!

সম্প্রতি ‘বিবিসি ম্যাচ অফ দ্য ডে’ অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে এডারসন নিজেই এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করেছেন। ২০১৭ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া এই তারকা গোলরক্ষক জানান, তার সাফল্যের অন্যতম গোপন কৌশল হলো এই বিশেষ অন্তর্বাসটি। সঞ্চালক যখন বিস্ময় প্রকাশ করে জিজ্ঞাসা করেন যে, আট বছর ধরে পরার পর সেটির অবস্থা কি আদেও ভালো আছে? এডারসন হেসে উত্তর দেন, “না!”

২০১৮ সালে চিলির বিপক্ষে ব্রাজিলের হয়ে অভিষেক হওয়া এডারসন এখন পর্যন্ত দেশের হয়ে ৩১টি এবং ম্যানচেস্টার সিটির হয়ে ২৭৬টি ম্যাচ খেলেছেন। সিটির হয়ে অসংখ্য ট্রফি জেতা এই গোলরক্ষক কাতার বিশ্বকাপেও ব্রাজিল দলের অংশ ছিলেন। পারফরম্যান্সের বিচারে তিনি বিশ্বের অন্যতম সেরা হলেও, তার এই অদ্ভুত অভ্যাসটি ফুটবল বিশ্বে এখন আলোচনার কেন্দ্রবিন্দু।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy