বিশ্ব ফুটবলের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচিত হতে চলেছে। ২০২৬ সালের ফিফা বিশ্বকাপের জন্য ৪৮টি দেশ চূড়ান্ত হয়ে গেছে। আগামী ১১ জুন থেকে আমেরিকা, মেক্সিকো এবং কানাডার যৌথ উদ্যোগে শুরু হবে এই মেগা ইভেন্ট। ৩২ দলের জমানা শেষ করে এবারই প্রথম ৪৮টি দল বিশ্বজয়ের লড়াইয়ে নামছে। তবে ফুটবলপ্রেমীদের জন্য দুঃসংবাদ হলো, টানা তৃতীয়বারের মতো মূলপর্বে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ইতালি।
বুধবার সব দল চূড়ান্ত হওয়ার পরপরই ফিফা ফাইনাল ম্যাচের টিকিটের আকাশছোঁয়া দাম ঘোষণা করেছে। নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ১৯ জুলাইয়ের ফাইনাল দেখার স্বপ্ন অনেকেরই সাধ্যের বাইরে চলে যেতে পারে। জানা গেছে, ফাইনালের সর্বোচ্চ ক্যাটাগরির টিকিটের দাম ভারতীয় মুদ্রায় ১০ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। সর্বনিম্ন টিকিটের দামও শুরু হচ্ছে প্রায় ৪১৮৫ মার্কিন ডলার থেকে। ইতিমধ্যে গ্রুপ পর্বের টিকিট নিয়ে কাড়াকাড়ি শুরু হয়েছে; উদ্বোধনী ম্যাচে আমেরিকা বনাম প্যারাগুয়ে লড়াইয়ের অধিকাংশ টিকিটই নিঃশেষিত।
ফিফার নতুন নিয়ম অনুযায়ী, এবার ৪৮টি দলকে মোট ১২টি গ্রুপে ভাগ করা হয়েছে। দেখে নিন হাইভোল্টেজ গ্রুপ বিন্যাস:
গ্রুপ সি: ব্রাজিল, মরক্কো, হাইতি, স্কটল্যান্ড।
গ্রুপ জে: আর্জেন্টিনা, আলজেরিয়া, অস্ট্রিয়া, জর্ডন।
গ্রুপ এল: ইংল্যান্ড, ক্রোয়েশিয়া, ঘানা, পানামা।





