সিডনিতে স্মিথ-ঝড়! দ্রাবিড় ও হবসকে টপকে রেকর্ডের এভারেস্টে অজি অধিনায়ক

সিডনি টেস্টের তৃতীয় দিনটি শুধুই অজি ব্যাটারদের। ওপেনার ট্রাভিস হেডের পর অধিনায়ক স্টিভ স্মিথের অনবদ্য সেঞ্চুরিতে সিডনি টেস্টে চালকের আসনে অস্ট্রেলিয়া। এদিন তিন অঙ্কের ঘরে পৌঁছতেই রেকর্ডবুক তছনছ করে দেন স্মিথ। অ্যাশেজের ইতিহাসে প্রাক্তন ইংরেজ কিংবদন্তি জ্যাক হবসকে টপকে দ্বিতীয় সর্বাধিক সেঞ্চুরির (১৩টি) মালিক হলেন তিনি। শুধু তাই নয়, টেস্ট ক্রিকেটে রাহুল দ্রাবিড়ের ৩৬টি সেঞ্চুরির রেকর্ড ভেঙে বর্তমানে পঞ্চম সর্বাধিক শতরানকারী ব্যাটার এখন স্মিথ (৩৭টি)।

দিনের শেষে ১২৯ রানে অপরাজিত স্মিথ, মারেন ১৫টি চার ও ১টি ছক্কা। এর আগে ১৬৩ রানের বিধ্বংসী ইনিংস খেলে সাজঘরে ফেরেন ট্রাভিস হেড। ইংরেজদের ৩৮৪ রানের জবাবে দিনের শেষে অস্ট্রেলিয়ার সংগ্রহ ৭ উইকেটে ৫১৮ রান। বর্তমানে ১৩৪ রানের লিড নিয়ে অ্যাশেজের পঞ্চম টেস্টের রাশ এখন ব্যাগি গ্রিনদের হাতেই।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy