রিয়াল মাদ্রিদ নয়, সিরাজের গন্তব্য এখন বিশ্বকাপ! অধিনায়কের এক ফোনেই বদলে গেল ভাগ্য

কয়েক সপ্তাহ আগেও তিনি ছিলেন বিশ্বকাপের পরিকল্পনার বাইরে। ভেবেছিলেন রবিবার আরাম করে রিয়াল মাদ্রিদের ফুটবল ম্যাচ দেখবেন। কিন্তু ভাগ্যের লিখন ছিল অন্য। হর্ষিত রানার হঠাৎ চোট মহম্মদ সিরাজের জন্য খুলে দিল বিশ্বমঞ্চের দরজা। আর সুযোগ পেয়েই আমেরিকার বিরুদ্ধে ৪ ওভারে ২৯ রান দিয়ে ৩ উইকেট তুলে নিয়ে ভারতকে জেতালেন হায়দরাবাদী পেসার।

সেই নাটকীয় ফোন কল: ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে সিরাজ শোনালেন সেই রোমাঞ্চকর গল্প। সিরাজ বলেন, “আমাকে যখন দল থেকে ফোন করা হয়, আমি বলেছিলাম— এখন আমায় বিরক্ত কোরো না।” কিন্তু ওপারে ছিলেন স্বয়ং অধিনায়ক সূর্যকুমার যাদব। সূর্যের এক ফোনেই সব ওলটপালট হয়ে যায়। সিরাজকে তৈরি থাকতে বলা হয় এবং কয়েক ঘণ্টার মধ্যেই তিনি মুম্বইয়ের ফ্লাইট ধরেন।

সাফল্যের সিক্রেট: সিরাজ জানিয়েছেন, তিনি রঞ্জি ট্রফির স্টাইলে উইকেটে বল করার পরিকল্পনা করেছিলেন এবং তাতেই সাফল্য এসেছে। বৃহস্পতিবার নামিবিয়ার বিরুদ্ধে ভারতের পরবর্তী ম্যাচ। তার আগে সিরাজের এই বিধ্বংসী ফর্ম ভারতীয় ড্রেসিংরুমে স্বস্তি বাড়িয়েছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy