রাজস্থান ছেড়ে ধোনির ডেরায় সঞ্জু! আইপিএল শুরুর আগেই সিএসকে-তে ঐতিহাসিক অদলবদল

আইপিএল ২০২৬-এর আগে সবথেকে বড় ধামাকা দিল চেন্নাই সুপার কিংস (CSK)। দীর্ঘদিনের জল্পনা সত্যি করে রাজস্থান রয়্যালস ছেড়ে মহেন্দ্র সিং ধোনির দলে যোগ দিলেন কেরলের তারকা উইকেটকিপার-ব্যাটার সঞ্জু স্যামসন। এক নজিরবিহীন ট্রেড ডিলের মাধ্যমে রবীন্দ্র জাডেজা এবং স্যাম কারানকে রাজস্থানে পাঠিয়ে সঞ্জুকে নিজেদের শিবিরে টেনে নিল ‘ইয়েলো আর্মি’।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অতিমানবীয় ফর্মে ছিলেন সঞ্জু। ৫ ম্যাচে ৩২১ রান এবং টানা তিনটি অর্ধশতরান হাঁকিয়ে ‘প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট’ হয়েছিলেন তিনি। এবার তাঁর লক্ষ্য ধোনির ছত্রছায়ায় সিএসকে-কে চ্যাম্পিয়ন করা। ইতিমধ্যেই চেন্নাইয়ের অনুশীলনে যোগ দিয়েছেন সঞ্জু। সেখানে মাহি ও সঞ্জুর একান্তে কথা বলার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে।

পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে উত্তেজিত সঞ্জু বলেন, “মাহি ভাইকে আমি সবসময় অনুসরণ করি। ভারতীয় দলে একসঙ্গে থাকলেও, এই প্রথম আমরা টানা দুই মাস ড্রেসিংরুম শেয়ার করব। ওঁর পাশে থেকে শেখার সুযোগ পাব ভেবেই আমি রোমাঞ্চিত। ধোনি ভাই সবসময় আমাকে ইতিবাচক থাকতে বলেন।” আগামী ৩০ মার্চ গুয়াহাটিতে নিজের পুরনো দল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধেই চেন্নাইয়ের হয়ে অভিযান শুরু করবেন সঞ্জু স্যামসন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy