বুমরাহর পকেটে কি কোপ? বিসিসিআই-এর নতুন চুক্তিতে তোলপাড় ভারতীয় ড্রেসিংরুম!

ভারতীয় ক্রিকেটারদের বার্ষিক কেন্দ্রীয় চুক্তি নিয়ে বড়সড় রদবদলের পথে বিসিসিআই। গত মাসেই বোর্ড ‘এ প্লাস’ ক্যাটাগরি সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, যার জেরে যশপ্রীত বুমরাহর মতো তারকাদের আর্থিক ক্ষতির সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে সর্বভারতীয় সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, চুক্তির গ্রেডেশন নিয়ে ফের পর্যালোচনায় বসতে চলেছে বোর্ড।

বর্তমানে রোহিত শর্মা, বিরাট কোহলি ও রবীন্দ্র জাদেজা টি-২০ থেকে অবসর নেওয়ায় ‘এ প্লাস’ গ্রেডের যোগ্য প্রার্থী নিয়ে সংকট তৈরি হয়। ফলে তিন ফরম্যাটে খেলা সত্ত্বেও বুমরাহকে ‘এ’ গ্রেডে নামিয়ে আনা হয়েছিল। এতে তাঁর বার্ষিক আয় ৭ কোটি থেকে কমে ৫ কোটিতে দাঁড়ায়। বোর্ডের অন্দরেই প্রশ্ন উঠেছে, বিশ্বের এক নম্বর পেসারের আয় কমানো কতটা যুক্তিসঙ্গত? এছাড়া অক্ষর প্যাটেলকে ‘গ্রেড সি’-তে রাখাও বিতর্কের জন্ম দিয়েছে। ২০২৫ সালের বিশ্বের অন্যতম সেরা টি-২০ অলরাউন্ডার হয়েও মাত্র ১ কোটি টাকার চুক্তিতে ক্ষুব্ধ ক্রিকেট মহল। পাশাপাশি লোকেশ রাহুল, মহম্মদ সিরাজ ও ঋষভ পন্থদের ‘এ’ থেকে ‘বি’ গ্রেডে নামিয়ে দেওয়ার সিদ্ধান্তটিও পুনর্বিবেচনা করা হতে পারে। বিসিসিআই এবার চোটের বিষয়টিকে গুরুত্ব দিয়ে প্লেয়ারদের আর্থিক নিরাপত্তা সুনিশ্চিত করতে চাইছে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy