টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের আবহে ভারতীয় ক্রিকেটারদের সেলিব্রেশনের একাধিক ভিডিও নেটপাড়ায় ভাইরাল হয়েছে। কিন্তু তার মাঝেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছেন তরুণ উইকেটকিপার-ব্যাটার ঈশান কিষাণ। মাঠের মধ্যেই এক সুন্দরী তরুণীকে জড়িয়ে ধরে তাঁর ঠোঁটে চুম্বনের একটি দৃশ্য রীতিমতো দাবানলের মতো ছড়িয়ে পড়েছে। নেটিজেনদের মনে এখন একটাই প্রশ্ন— কে এই মোহময়ী নারী যিনি ঈশানের মন জয় করে নিয়েছেন?
এই সুন্দরী নারী আর কেউ নন, তিনি হলেন ঈশান কিষাণের দীর্ঘদিনের বান্ধবী এবং পেশাদার মডেল অদিতি হুন্ডিয়া। রাজস্থানের মেয়ে অদিতি ২০১৭ সালের ফেমিনা মিস ইন্ডিয়া ফাইনালিস্ট ছিলেন এবং ২০১৮ সালে মিস সুপারন্যাশনাল ইন্ডিয়া খেতাব জিতেছিলেন। ঈশানের সঙ্গে তাঁর সম্পর্কের কথা দীর্ঘদিনের হলেও, বিশ্বকাপের মাঠের এই ঘনিষ্ঠ মুহূর্ত তাঁদের রসায়নকে এক অন্য উচ্চতায় নিয়ে গিয়েছে। অদিতি কেবল একজন সফল মডেলই নন, তিনি ঈশানের কেরিয়ারের কঠিন সময়েও তাঁর পাশে থেকেছেন। ভাইরাল হওয়া এই ভিডিওটি তাঁদের ভক্তদের মধ্যে ব্যাপক উন্মাদনা সৃষ্টি করেছে।