ট্রফি বয়কট টিম ইন্ডিয়ার! দুবাই ফাইনালে মহসিন নকভিকে এড়িয়ে ইতিহাস গড়লেন মেয়েরাও

দুবাইতে রবিবার শ্রীলঙ্কাকে ৭২ রানে হারিয়ে অষ্টম এশিয়া কাপ খেতাব জয়ের গৌরব অর্জন করেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। কিন্তু ফাইনাল জয়ের আনন্দের মধ্যেই তৈরি হয়েছে এক অভূতপূর্ব বিতর্ক। ফাইনালে দুর্দান্ত জয়ের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (ACC) প্রেসিডেন্ট তথা পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) চেয়ারম্যান মহসিন নকভির হাত থেকে ট্রফি নিতে সরাসরি অস্বীকার করে টিম ইন্ডিয়া (Women’s Asia Cup 2026)। এর আগে স্মৃতি মন্ধানা ও শেফালি ভার্মার চোখ ধাঁধানো হাফ-সেঞ্চুরি এবং শ্রী চরণীর মারাত্মক বোলিংয়ের সুবাদে ভারত ফাইনালে শ্রীলঙ্কাকে একপেশেভাবে পরাস্ত করে। তবে পুরস্কার বিতরণী মঞ্চে চরম নাটক দেখা যায়। শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাত্তু রানার্স-আপ চেক গ্রহণ করলেও, ভারতীয় দলকে ট্রফি সংগ্রহের সময় মঞ্চের আশেপাশেও দেখা যায়নি। গত বছর পুরুষ দলের তৈরি করা ঐতিহাসিক ট্রফি বয়কটের পথ ধরেই এবার হাঁটলেন হরমনপ্রীত কৌররা। বিসিসিআইয়ের এই অনমনীয় অবস্থান বিশ্ব ক্রিকেটে নতুন আলোচনার জন্ম দিয়েছে