দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজে হারের ধাক্কা কাটিয়ে এবার একদিনের (ODI) সিরিজে ঘুরে দাঁড়াতে প্রস্তুত ভারত। দুই দলের মধ্যে তিনটি ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হতে চলেছে। সিরিজের প্রথম ম্যাচটি আগামী ৩০ নভেম্বর রাঁচিতে এবং দ্বিতীয় ম্যাচটি ৩ ডিসেম্বর নিউ রায়পুরে অনুষ্ঠিত হবে।
ক্যাপ্টেন রাহুল, নেই শুভমান-সঞ্জু
দক্ষিণ আফ্রিকা সিরিজের জন্য ভারতীয় দল ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। চোটের কারণে শুভমান গিলের অনুপস্থিতিতে দলের অধিনায়কত্বের দায়িত্ব সামলাবেন কে.এল. রাহুল। তবে স্কোয়াডে রুতুরাজ গায়কোয়াড় সুযোগ পেলেও, বাদ পড়েছেন সঞ্জু স্যামসন।
টিম ইন্ডিয়ার স্কোয়াড:
কে.এল. রাহুল (অধিনায়ক), রোহিত শর্মা, বিরাট কোহলি, ঋষভ পন্থ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, রুতুরাজ গায়কোয়াড়, আর্শদীপ সিং, ধ্রুব জুরেল।
ম্যাচ কখন, কোথায় দেখবেন?
ভারত বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যে তিনটি একদিনের ম্যাচই দুপুর ১.৩০ মিনিটে শুরু হবে। ম্যাচগুলি সরাসরি দেখা যাবে স্টার স্পোর্টস নেটওয়ার্কে। এছাড়াও, মোবাইল ব্যবহারকারীরা ডিজনি+ হটস্টারে লাইভ স্ট্রিমিং দেখতে পারবেন।