টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পরই নতুন লক্ষ্য স্থির অধিনায়কের, এবার অলিম্পিক্সের পালা!

টি-টোয়েন্টি বিশ্বকাপে নিউজিল্যান্ডকে ৯৬ রানে গুঁড়িয়ে দিয়ে তৃতীয়বারের মতো বিশ্বসেরার মুকুট পরল ভারত। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রবির রাতে অধিনায়ক হিসেবে নিজের প্রথম অভিযানেই বাজিমাত করলেন সূর্যকুমার যাদব। শিরোপা জয়ের আনন্দ উপভোগের পাশাপাশি সূর্য স্পষ্ট জানিয়ে দিলেন, তাঁর পরবর্তী লক্ষ্য ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিক্সে সোনা জয়। ১২৮ বছর পর অলিম্পিক্সে ফিরছে ক্রিকেট, আর সেই ঐতিহাসিক আসরেই স্বর্ণপদক জেতার স্বপ্ন দেখছেন তিনি।

ফাইনালে প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ২৫৫ রানের পাহাড় গড়ে। জবাবে কিউয়িরা ১৯ ওভারে ১৫৯ রানে অল-আউট হয়ে যায়। এদিন বুমরা চার উইকেট নিয়ে ম্যাচ সেরা এবং টুর্নামেন্ট জুড়ে টানা তিন ম্যাচে হাফসেঞ্চুরি করে ম্যান অফ দ্য টুর্নামেন্ট হন সঞ্জু স্যামসন (ফাইনালে ৮৯ রান)। অভিষেক শর্মা ও ঈশান কিষাণের হাফসেঞ্চুরি দলের জয়ে বড় অবদান রাখে। যদিও অধিনায়ক হিসেবে সাফল্য পেলেও ব্যক্তিগত পারফরম্যান্সে সূর্যকুমার বেশ নিষ্প্রভ ছিলেন। ৯ ম্যাচে তার সংগ্রহ মাত্র ২৪২ রান এবং ফাইনালে তিনি শূন্য রানে আউট হয়েছেন। তবে ব্যক্তিগত ব্যর্থতা ভুলে এখনই পরবর্তী বিশ্বজয়ের মিশনে ঝাঁপিয়ে পড়তে মরিয়া সূর্য।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy