মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আজ যেন ছক্কার বৃষ্টি হলো। ইংল্যান্ড টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠালে শুরুটা ভালো না হলেও, সঞ্জু স্যামসন ও ঈশান কিশানের জুটি ইংরেজ বোলারদের নিয়ে কার্যত ছেলেখেলা শুরু করেন। সঞ্জু স্যামসন মাত্র ৪২ বলে ৮৯ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন (৮টি চার ও ৭টি ছক্কা)। তাঁকে যোগ্য সঙ্গ দেন ঈশান কিশান (১৮ বলে ৩৯ রান) এবং শিবম দুবে (২৫ বলে ৪৩ রান)।
শেষের দিকে হার্দিক পান্ডিয়ার ক্যামিও ইনিংস ভারতকে ২৫৩/৭ স্কোরে পৌঁছে দেয়। ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য ২৫৪ রান। আজকের উইকেটে ব্যাটাররা যে সুবিধা পাচ্ছেন, তাতে ইংরেজ বাহিনীকে রুখতে জসপ্রীত বুমরাহ ও কুলদীপ যাদবদের ওপরই ভরসা রাখছে দেশ। আজ জিতলে আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালে নামবে ভারত।