আমেদাবাদে রেডিম্পশন! নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে বিশ্বজয়ী ভারত, রেকর্ডের বন্যায় ভাসল মোদী স্টেডিয়াম

রবিবার রাতে নরেন্দ্র মোদী স্টেডিয়াম সাক্ষী থাকল এক অবিশ্বাস্য মুহূর্তের। নিউজিল্যান্ডকে ৯৬ রানে পরাজিত করে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ চ্যাম্পিয়ন হলো ভারত। ২০০৭ এবং ২০২৪-এর পর এটি ভারতের তৃতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়। এই জয়ের ফলে ভারতই বিশ্বের প্রথম দেশ হিসেবে তিনটি টি-টোয়েন্টি বিশ্বকাপ ট্রফি জয়ের নজির গড়ল।

এদিন টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত নির্ধারিত ২০ ওভারে ২৫৫/৫ রানের পাহাড় গড়ে। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর। ওপেনার সঞ্জু স্যামসন ৮৯ (৪৬ বল) এবং অভিষেক শর্মা মাত্র ১৮ বলে দ্রুততম ফিফটি করে নিউজিল্যান্ডের বোলারদের নাস্তানাবুদ করেন। ইশান কিষাণও বিধ্বংসী ৫৪ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহর (৪/১৫) আগুনে বোলিংয়ের সামনে মাত্র ১৫৯ রানেই গুটিয়ে যায় কিউয়ি বাহিনী।

এই রবিবাসরীয় জয় ভারতকে একাধিক বিরল সম্মানের অধিকারী করেছে। ভারতই প্রথম দেশ যারা টানা দু’বার (২০২৪ ও ২০২৬) এই শিরোপা ধরে রাখতে পারল। পাশাপাশি আয়োজক দেশ হিসেবে ট্রফি জেতার গেরোও এদিন খুলে ফেলল সূর্যকুমার যাদবের দল। সঞ্জু স্যামসন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy