আইপিএল ২০২৬: ১৮ বছরের খরা মিটিয়ে আরসিবি চ্যাম্পিয়ন! আজ কি শ্রেয়স না গিল, কার দাপট দেখবে চণ্ডীগড়?

আইপিএল ২০২৬-এর উত্তাপ এবার চণ্ডীগড়ে! ১৮ বছরের ট্রফি খরা কাটিয়ে বিরাট কোহলির আরসিবি চ্যাম্পিয়ন হওয়ার পর, আজ নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হচ্ছে পাঞ্জাব কিংস ও গুজরাট টাইটান্স। গতবার ফাইনালে উঠলেও আরসিবির কাছে হারতে হয়েছিল শ্রেয়স আইয়ারের পাঞ্জাবকে। আজ সেই আক্ষেপ মেটাতেই মাঠে নামবেন শ্রেয়স।

নজরে থাকছেন দুই ভারতীয় তারকা—শ্রেয়স আইয়ার ও শুবমান গিল। টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়া এই দুই বন্ধুর কাছেই আইপিএল এখন প্রত্যাবর্তনের মঞ্চ। গুজরাটের হয়ে অরেঞ্জ ক্যাপ জয়ী সাই সুদর্শন এবং বিধ্বংসী জস বাটলারের ওপেনিং জুটির দিকে তাকিয়ে সমর্থকরা। বোলিংয়ে থাকছেন রশিদ খান ও মহম্মদ সিরাজের মতো তারকারা। অন্যদিকে, পাঞ্জাব শিবিরে বোলিংয়ের মূল শক্তি অর্শদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। সূত্রের খবর, আইপিএলের জন্য মদ্যপান ত্যাগ করে সম্পূর্ণ ফিট হয়ে মাঠে ফিরছেন চাহাল।

লড়াইটা শুধু মাঠের ক্রিকেটারদের নয়, ডাগ-আউটের দুই অজি কিংবদন্তি রিকি পন্টিং (পাঞ্জাব কোচ) ও ম্যাথু হেডেনের (গুজরাট ব্যাটিং কোচ) মগজাস্ত্রেরও। নিউ চণ্ডীগড়ের পাটা উইকেটে আজ রানের পাহাড় দেখার অপেক্ষায় ক্রিকেট প্রেমীরা।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy