আইপিএল শুরুর আগেই বিরাট ধামাকা! ১৮,০০০ কোটিতে বিক্রি হচ্ছে আরসিবি?

আগামী ২৮ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল ২০২৬। সব দল যখন চিন্নাস্বামীতে ঘাম ঝরাচ্ছে, ঠিক তখনই মাঠের বাইরের এক খবরে উত্তাল ক্রিকেট বিশ্ব। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)-র মালিকানা বদল এখন স্রেফ সময়ের অপেক্ষা। বর্তমান মালিকপক্ষ ‘ডিয়াজিও’ এই ফ্র্যাঞ্চাইজিটি ১৬,০০০ থেকে ১৮,০০০ কোটি টাকার রেকর্ড মূল্যে বিক্রি করার প্রস্তুতি নিচ্ছে।

এই মেগা নিলামে লড়াই এখন ত্রিমুখী। ময়দানে রয়েছেন মণিপাল গ্রুপের রঞ্জন পাই এবং আজিম প্রেমজির ‘প্রেমজি ইনভেস্ট’। তবে সবথেকে বড় চমক দিয়েছে আদিত্য বিড়লা গ্রুপ। তারা আমেরিকার বিখ্যাত স্পোর্টস ইনভেস্টর ডেভিড ব্লিৎজারের সঙ্গে হাত মিলিয়ে আরসিবি-র পুরুষ ও মহিলা—উভয় দল কেনার জন্যই বিড জমা দিয়েছে। ডিয়াজিও এই নিলাম থেকে কমপক্ষে ২ বিলিয়ন ডলার উপার্জনের আশা করছে।

আদিত্য বিড়লা গ্রুপ আবার আরসিবি-র পাশাপাশি রাজস্থান রয়্যালসের জন্যও বিড করেছে। তবে বিসিসিআই-এর নিয়ম অনুযায়ী, একটি সংস্থা দুটি দলের মালিকানা রাখতে পারে না। ফলে আদিত্য বিড়লা গ্রুপ যদি দুটিতেই জয়ী হয়, তবে তাদের একটি দল ছেড়ে দিতে হবে। এখন দেখার, শেষ পর্যন্ত বিরাট কোহলিদের নতুন ‘বস’ কে হন এবং আইপিএল ইতিহাসের সবথেকে দামী দল হিসেবে আরসিবি নতুন রেকর্ড গড়তে পারে কি না।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy