আইপিএল শুরুর আগেই কড়া নির্দেশিকা বিসিসিআই-এর! পিচ নিয়ে নতুন নিয়মে বড় চাপে ফ্র্যাঞ্চাইজিরা

আইপিএল শুরু হতে আর মাত্র দুই সপ্তাহ বাকি। তার আগেই প্রতিটি দলের প্রস্তুতির ওপর নজর রেখে বিসিসিআই একগুচ্ছ কঠোর নির্দেশিকা জারি করল। টুর্নামেন্ট শুরুর প্রাক্কালে মাঠ ও পিচের সুরক্ষা নিশ্চিত করতেই বোর্ডের এই নতুন পদক্ষেপ।

এক নজরে নতুন নিয়মাবলি:

পিচ বিভাজন: এক পিচে দুই দল প্র্যাকটিস করতে পারবে না। যেমন, ইডেনে হায়দরাবাদ যে পিচ ব্যবহার করবে, সেখানে কেকেআর নেট সেশন বা থ্রো-ডাউন নিতে পারবে না। এমনকি রেঞ্জ হিটিংয়ের পিচও শেয়ার করা যাবে না।

প্র্যাকটিস ম্যাচ: বোর্ড অনুমোদিত সর্বোচ্চ দুটি প্র্যাকটিস ম্যাচ খেলা যাবে, তবে তা মূল পিচে নয়, বরং পার্শ্ববর্তী পিচে হতে হবে। নৈশালোকে ম্যাচ খেললে তা সাড়ে তিন ঘণ্টার মধ্যে শেষ করতে হবে।

হোম-অ্যাওয়ে সমীকরণ: অ্যাওয়ে দল কখন প্র্যাকটিস করবে, তা ঠিক করবে হোম টিম। তবে প্রতিপক্ষের আগের ম্যাচের ক্লান্তি ও অনুরোধের বিষয়টিও নজরে রাখতে হবে।

বিনামূল্যে সুবিধা: রাজ্য ক্রিকেট সংস্থাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে, যদি কোনো ফ্র্যাঞ্চাইজি অন্য মাঠে প্র্যাকটিস করতে চায়, তবে তার কোনো খরচ ফ্র্যাঞ্চাইজির থেকে নেওয়া যাবে না।

যৌথ প্র্যাকটিস: যদি দুই দল একই সময়ে প্র্যাকটিস করতে চায়, তবে দুই দলের ম্যানেজারের সম্মতিতে পাশাপাশি নেটে প্র্যাকটিস করা যেতে পারে। অন্যথায় বোর্ডই সময় নির্ধারণ করবে।

কিউরেটরদের উইকেট তৈরির জন্য পর্যাপ্ত সময় দিতেই মূলত এই নিয়ম। ১৬ মার্চ থেকে প্র্যাকটিস এরিয়াতে দুটি নেট ও মূল স্কোয়্যারে রেঞ্জ হিটিংয়ের সুবিধা পাওয়া যাবে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy