ভারতের বিপক্ষে না খেললে ৪০০০ কোটির ধাক্কা! দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান ক্রিকেট বোর্ড?

আগামী ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচ ঘিরে দানা বেঁধেছে চরম অনিশ্চয়তা। পাকিস্তান সরকার ঘোষণা করেছে যে, তাদের দল বিশ্বকাপে অংশ নিলেও ভারতের বিরুদ্ধে মাঠে নামবে না। আপাতদৃষ্টিতে এটি রাজনৈতিক সিদ্ধান্ত মনে হলেও, এর পেছনে লুকিয়ে আছে এক ভয়াবহ আর্থিক বিপর্যয়ের পরিসংখ্যান। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, যদি এই মেগা ম্যাচটি বাতিল হয়, তবে বিশ্ব ক্রিকেট ইকোসিস্টেমের প্রায় ৪,৫০০ কোটি টাকার আর্থিক ক্ষতি হবে। শুধুমাত্র একটি ম্যাচের বাজারমূল্য এত বেশি হওয়া বিশ্ব ক্রিকেটে এক বিরল নজির।

এই ক্ষতির আঁচ সবচেয়ে বেশি লাগবে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (PCB) গায়ে। হিসেব বলছে, পিসিবি সারা বছরে যা আয় করে, এই একটি ম্যাচ বাতিল হলে তার ১৫ গুণ ক্ষতি হতে পারে তাদের। সম্প্রচারকারী সংস্থাগুলোর প্রায় ৩০০ কোটি টাকার বিজ্ঞাপনী লোকসান হবে, কারণ ভারত-পাক ম্যাচে মাত্র ১০ সেকেন্ডের বিজ্ঞাপনের স্লট বিক্রি হয় ৪০ লক্ষ টাকায়! আইসিসি-র সঙ্গে ব্রডকাস্টারদের যে ২৭,০৭৬ কোটি টাকার চুক্তি রয়েছে, সেখানে ম্যাচ বয়কট করা মানে চুক্তিভঙ্গ। এর ফলে আইসিসি থেকে পাওয়া বার্ষিক লভ্যাংশের প্রায় ৩১৬ কোটি টাকা খোয়াতে পারে পাকিস্তান। সব মিলিয়ে জেদের বশে ভারতের বিরুদ্ধে না খেলার সিদ্ধান্ত নিলে মাঠের লড়াইয়ের আগেই অর্থনৈতিকভাবে ‘নক-আউট’ হতে পারে পাকিস্তান।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy