দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিকে ফিরছে ক্রিকেট (Olympic Cricket)। আগামী ২০২৮ সালের লস অ্যাঞ্জেলস অলিম্পিকে টি-২০ ফরম্যাটে পুরুষ ও মহিলাদের ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে। তবে এই প্রত্যাবর্তন ঘিরে এখনই পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে।
অলিম্পিক কমিটির পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল যে লস অ্যাঞ্জেলস অলিম্পিকে মোট ছয়টি পুরুষ দল এবং ছয়টি মহিলা দল অংশ নেবে। আইসিসি (ICC) এবার সেই দল নির্বাচনের জন্য যোগ্যতার মাপকাঠি চূড়ান্ত করেছে, যার নিরিখে পাকিস্তানের খেলার সম্ভাবনা ক্রমশ কমে আসছে।
যোগ্যতার মাপকাঠি ও ভারত-পাকিস্তান
আইসিসি-র ঠিক করা নতুন যোগ্যতার মাপকাঠি পূরণ করতে না পারায় পাকিস্তান ক্রিকেট দলের অংশগ্রহণ অনিশ্চিত। যদিও, ভারতের জন্য এই বিষয়ে কোনো সমস্যা নেই।
জানা গেছে, ২০২৮ অলিম্পিকের ক্রিকেট প্রতিযোগিতা শুরু হবে সেই বছরের ১২ জুলাই থেকে এবং মোট ১৭ দিন ধরে এই লড়াই চলবে। ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ সংস্থা চূড়ান্ত যোগ্যতা মান প্রকাশ করায়, এখন থেকেই অলিম্পিকে কারা খেলবে, তা নিয়ে হিসেব কষা শুরু হয়ে গিয়েছে।