৯ দিন পার, তাও নেই মুখ্যমন্ত্রী! কেরালা কংগ্রেসের ডামাডোল নিয়ে বিনাকুলারে বিঁধলেন পুনাওয়ালা

কেরালা বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর ১০ দিন কাটতে চললেও এখনও মুখ্যমন্ত্রী বাছাই করতে পারেনি কংগ্রেস নেতৃত্বাধীন ইউডিএফ (UDF)। আর এই টালবাহানা নিয়েই কংগ্রেসকে তুলোধোনা করলেন বিজেপি মুখপাত্র শাহজাদ পুনাওয়ালা। একটি অভিনব কায়দায় দূরবীন দিয়ে কংগ্রেসের ‘অস্তিত্ব’ খোঁজার ভঙ্গি করে তিনি বলেন, কেরালায় সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেও কংগ্রেস এখন চরম বিভ্রান্তিতে। এমনকি গুঞ্জন শোনা যাচ্ছে যে, কর্ণাটক বা হিমাচলের মতো এখানেও ক্ষমতার দ্বন্দ্বে ৫ বছরে ৫ জন মুখ্যমন্ত্রী দেখা যেতে পারে।

পাল্টা জবাবে কেরালা কংগ্রেস সভাপতি সনি জোসেফ জানিয়েছেন, আলোচনার প্রক্রিয়া প্রায় শেষ। সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে হাসপাতালে থাকায় ঘোষণায় কিছুটা দেরি হয়েছে। তবে আজ বিকেলের মধ্যেই দিল্লি থেকে চূড়ান্ত নাম ঘোষণা করা হতে পারে। আপাতত লড়াইয়ের ময়দানে ভি.ডি. সাথীশান, কে.সি. বেণুগোপাল এবং রমেশ চেন্নিথালার মতো হেভিওয়েট নেতারা রয়েছেন। কেরালা এখন তাকিয়ে কংগ্রেস হাইকমান্ডের সিদ্ধান্তের দিকে।

Related Posts

© 2026 Tips24 - WordPress Theme by WPEnjoy